Apan Desh | আপন দেশ

অপি করিমের ‘মায়ার জঞ্জাল’ দেখা যাবে ঘরে বসেই

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৫৬, ২৩ সেপ্টেম্বর ২০২৬

অপি করিমের ‘মায়ার জঞ্জাল’ দেখা যাবে ঘরে বসেই

ছবি: সংগৃহীত

এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ দিয়ে শুরু হয় চলচ্চিত্র অঙ্গনের পথচলা। এরপর আর লম্বা সময় বড় পর্দায় দেখা যায়নি তাকে।

২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি দুই বাংলার প্রেক্ষাগৃহে মুক্তি পায় তার দ্বীতিয় সিনেমা ‘মায়ার জঞ্জাল’। এ সিনেমায় ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে তার জুটি দারুণ প্রশংসিত ও আলোচিত হয়।

বুধবার (২২ সেপ্টেম্বর) রাত ১২টায় অপির সে ‘মায়ার জঞ্জাল’ সিনেমা চরকিতে মুক্তি পেয়েছে।

আরও পড়ুন <<>> নতুন আঙ্গিকে আসছে ‘ব্যাটম্যান পার্ট টু’

‘মায়ার জঞ্জাল’ পরিচালনা পশ্চিমবঙ্গের নির্মাতা ইন্দ্রনীল রায়চৌধুরী। সিনেমাটির প্রযোজক বাংলাদেশের জসীম আহমেদ। মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ অবলম্বনে এটি নির্মিত হয়েছে।

এ সিনেমায় অপি করিমের চরিত্রের নাম ‘সোমা’। সোমার স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন কলকাতার অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। তার চরিত্রের নাম ‘চন্দন’। এছাড়া আরও অভিনয় করেছেন ঢাকার সোহেল মন্ডল, কলকাতার পরাণ বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, চান্দ্রেয়ী ঘোষ প্রমুখ।

‘মায়ার জঞ্জাল’ সিনেমাটি ২০২৪ সালের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলায় সাতটি পুরস্কার পেয়েছে।

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়