Apan Desh | আপন দেশ

‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’ 

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৩৯, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৪:৩৯, ২৫ সেপ্টেম্বর ২০২৬

‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’ 

ছবি : সংগৃহীত

বাস্তব জীবনের প্রেম এবার নতুন মাত্রা পেতে যাচ্ছে রুপালি পর্দায়। বিয়ের পর প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে জুটি বাঁধছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। 

তাদের নতুন সিনেমা রানাবালি মুক্তির আগে রাশমিকার একটি মিষ্টি মন্তব্য ঘিরে আবারও আলোচনায় এসেছে এই তারকা জুটি।

সম্প্রতি সিনেমাটির এন্ধাইয়া সামি গানের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের গল্পে প্রকাশ করেন রাশমিকা। 

সেখানে বিজয়কে নিয়ে নিজের অনুভূতি জানিয়ে তিনি লেখেন, এটা ভাবতেই অবাক লাগে যে সে পুরোপুরি আমার। তবুও তার প্রতি ক্রাশ খাওয়া আমি থামাতে পারি না।

রাশমিকার এ কথার জবাবও দিয়েছেন বিজয়। তিনি লেখেন, আমি আশীর্বাদপুষ্ট। আমি জয়াম্মাকে মিস করব। তবে তোমাকে তো সারা জীবনের জন্য পেয়েছি।

আরও পড়ুন >< বিয়ের আগেই মা হওয়ার স্বপ্ন শ্রুতির

নতুন সিনেমা রানাবালিতে নাম-ভূমিকায় অভিনয় করেছেন বিজয় দেবেরাকোন্ডা। অন্যদিকে রাশমিকাকে দেখা যাবে তার স্ত্রী ও সংগ্রামের সঙ্গী জয়াম্মার চরিত্রে।

সিনেমাটির গল্পের পটভূমি ভারতের ইতিহাসের অন্যতম ভয়াবহ সময় ১৮৭৬ থেকে ১৮৭৮ সালের মাদ্রাজ দুর্ভিক্ষ। গল্পে দক্ষিণ ভারতে দুর্ভিক্ষের সময় এক বিদ্রোহী যোদ্ধা ব্রিটিশ কমিশনারের বিরুদ্ধে লড়াই করেন। নিজের অঞ্চল ও সেখানকার মানুষের সুরক্ষায় এগিয়ে আসেন তিনি।

সিনেমায় ব্রিটিশ ঔপনিবেশিক কর্মকর্তা স্যার থিওডোর হেক্টর চরিত্রে অভিনয় করেছেন আর্নল্ড ভসলো। তিনি সিনেমায় রানাবালির অন্যতম প্রধান প্রতিপক্ষ।

রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছে মিথ্রি মুভি মেকার্স। সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে রানাবালি।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়