Apan Desh | আপন দেশ

টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদ্‌যাপন

টাঙ্গাইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ০৯:৫৬, ২৮ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদ্‌যাপন

ছবি : আপন দেশ

‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’। এ স্লোগান নিয়ে বর্ণাঢ্য আয়োজনে টাঙ্গাইলে বিশ্ব পর্যটন দিবস উদ্‌যাপন করা হয়েছে। 

রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। 

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি মামুনুর রহমান প্রমুখ। 

আরও পড়ুন: ধরলার ভাঙনে হুমকির মুখে মসজিদ-স্কুল, স্থায়ী বাঁধের দাবি

বক্তারা বলেন, বর্তমান যুগে পর্যটন শিল্পের বিকাশ শুধু প্রাকৃতিক সৌন্দর্য প্রদর্শনের মধ্যেই সীমাবদ্ধ নয়। তথ্যপ্রযুক্তির দ্রুত প্রসার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক ব্যবহারের মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের পর্যটন খাতকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁত শিল্প, মধুপুরের আনারস ও জাতীয় উদ্যান। ঐতিহাসিক স্থানগুলোকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে আরও কার্যকরভাবে ব্যবহার করতে হবে।

আলোচনা সভায় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় পর্যটন ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়