Apan Desh | আপন দেশ

অভিকার পরে এবার স্বরা হাসপাতালে ভর্তি, কী হলো এ ২ অভিনেত্রীর

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১১:৫৭, ৯ আগস্ট ২০২৬

আপডেট: ১১:৫৮, ৯ আগস্ট ২০২৬

অভিকার পরে এবার স্বরা হাসপাতালে ভর্তি, কী হলো এ ২ অভিনেত্রীর

ছবি : সংগৃহীত

অভিনেত্রী অভিকা গোরের পর এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর।

কয়েক দিন ধরে মারাত্মক অসুস্থ বোধ করায় রক্ত পরীক্ষা করানো হয় স্বরা ভাস্করের। রিপোর্ট পজিটিভ আসার পর চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

সামাজিক যোগাযোগমাধ্যমে হাসপাতালের বেড থেকে নিজের একটি ছবি পোস্ট করে স্বরা লেখেন, পরিস্থিতি দ্রুত হাতের বাইরে চলে যাচ্ছিল। অবশেষে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলাম।

স্বরা ভাস্করের আক্রান্ত হওয়ার মাত্র কয়েক দিন আগেই ডেঙ্গু পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় ‘বালিকা বধূ’ খ্যাত অভিনেত্রী অভিকা গৌরকে। টানা ১০৩-১০৪ ডিগ্রি জ্বর থাকা সত্ত্বেও পেশাগত দায়বদ্ধতা থেকে অসুস্থ শরীর নিয়েই শুটিং চালিয়ে যান তিনি। 

অবিকার স্বামী মিলিন্দ চান্দওয়ানি জানান, অসুস্থতার কারণে অভিকার একদম উঠে দাঁড়ানোর শক্তি ছিল না, শুধু স্যালাইন খেয়ে তিনি কাজ করে গেছেন। পরবর্তীতে চিকিৎসকরা তাকে অন্তত ১৫ দিন সম্পূর্ণ বেডরেস্টে থাকার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন : ‘জীবনের সবচেয়ে খারাপ সিদ্ধান্ত ছিল কপালে ইনজেকশন’

পরপর দুজন তারকা ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বলিউডের একাংশ। ভক্তরা সোশ্যাল মিডিয়ায় স্বরা ভাস্কর ও অভিকা গোরের দ্রুত সুস্থতা কামনা করে বার্তা পাঠাচ্ছেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

চকবাজারের আগুন নেভেনি ৫ ঘণ্টায়ও অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল-মাইকেল উডফোর্ড স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা রূপপুরে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া রিয়াদ বিমানবন্দরে হামলায় আরও ৪ বাংলাদেশি আইসিইউতে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হাসান মাহমুদ বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের মাঝপথ থেকে ফিরে এলো ইউএস-বাংলা, ৫ ফ্লাইট বাতিল রিয়াদে হামলার নিন্দা ট্রাম্পের, হুতিবিরোধী অভিযানের ইঙ্গিত কিং খালিদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
City Touch