Apan Desh | আপন দেশ

স্থানীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: মীর শাহে আলম

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৩৩, ২৮ অক্টোবর ২০২৬

স্থানীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: মীর শাহে আলম

ছবি: আপন দেশ

আগামী জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 

তিনি বলেছেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না।

বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুলে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন যেভাবে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে, একইভাবে আগামী জানুয়ারি থেকে শুরু হওয়া স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এ ক্ষেত্রে সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে।

আরও পড়ুন <> সাজেক সড়কের অবরোধ সপ্তম দিনে গড়াল

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সরকারের কোনো হস্তক্ষেপ নেই উল্লেখ করে মীর শাহে আলম বলেন, ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলোও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজন করা হবে। 

জনগণ যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে সরকার সচেষ্ট থাকবে।

তিনি আরও বলেন, বিএনপি সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে চায় না। বরং জনগণ যেন স্বাধীনভাবে নিজেদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়