Apan Desh | আপন দেশ

জন্মদিনে আবেদনময়ী ভঙ্গিতে দিঘী

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৫৫, ২৬ অক্টোবর ২০২৬

আপডেট: ১৫:৫৯, ২৬ অক্টোবর ২০২৬

জন্মদিনে আবেদনময়ী ভঙ্গিতে দিঘী

ছবি : সংগৃহীত

প্রার্থনা ফারদিন দীঘি। শিশুশিল্পী হিসেবে দর্শক মনে জায়গা করে নিয়েছিলেন। এরপর একের পর এক সিনেমায় অভিনয় করে শিশুশিল্পী হিসেবে নিজের অবস্থান তৈরি করেন তিনি। সময়ের সঙ্গে নায়িকা হিসেবেও এগিয়ে চলেছেন এ অভিনেত্রী।

সোমবার (২৬ অক্টোবর) এ ঢালিউড কন্যার জন্মদিন। বিশেষ এ দিনটির প্রথম প্রহর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন তিনি।

নিজের জন্মদিনের প্রথম প্রহরে একটি আকর্ষণীয় ভিডিও শেয়ার করেছেন দীঘি। আর তাতে রীতিমতো তাজ্জব বনে গেছেন তার ভক্তরা। এদিন দীঘিকে দেখা গেছে নতুন এক গ্ল্যামারাস রূপে। সঙ্গে চোখে-মুখে ছিল আবেদনময়ী ভঙ্গি। 

মোমবাতি ও ফুল নিয়ে যেন এক রাজকীয়, নান্দনিক আয়োজন! টেবিলজুড়ে জ্বালানো লম্বা সাদা মোমবাতি, মোমবাতির স্ট্যান্ডে ঝুলে থাকা মুক্তার মালা; এমন পরিবেশেই দেখা মিলল দীঘিকে।

পরনে হালকা নীল রঙের স্টাইলিশ খোলা গাউন। চুলগুলো পরিপাটি করে খোপা করা, যার সাথে মানানসই মেকআপ; সঙ্গে হাতের ঘড়িটিও ছিল নজরকাড়া।

৩০ সেকেন্ডের সে ভিডিওর বিভিন্ন ফ্রেমে দীঘিকে কখনো হাতে সূর্যমুখী ও গোলাপের বিশাল এক ফুলের তোড়া ধরে পোজ দিতে, কখনো মোমবাতি ফুঁ দিয়ে নিভাতে। ভিডিওতে জুড়ে দেয়া হয়েছে একটি বার্থডে স্পেশাল মিউজিকও। ক্যাপশনে উল্লেখ করে দিয়েছেন, কিছুই না, এটা শুধু আমার জন্মদিন।

আরও পড়ুন <<>> ‘প্রেমে পড়া বারণ’

এমন আবহে দীঘির আত্মবিশ্বাসী ভঙ্গি ও আবেদনময়ী এক্সপ্রেশন নজর কেড়েছে সবার। তাই মন্তব্য ঘরে ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন এ অভিনেত্রী। 

উল্লেখ্য, প্রয়াত চিত্রনায়িকা দোয়েল এবং অভিনেতা সুব্রত চক্রবর্তী দম্পতির একমাত্র মেয়ে  প্রার্থনা ফারদিন দীঘি। ২০০০ সালের ২৬ অক্টোবর জন্মগ্রহণ করেন তিনি। 

কাজী হায়াৎ পরিচালিত ‘কাবুলিওয়ালা’ সিনেমার মাধ্যমে ২০০৬ সালে বড় পর্দায় অভিষেক হয় দীঘির। অভিনয়ে আসার আগে বিজ্ঞাপনে মডেল হয়ে পরিচিতি পান তিনি। এরপর একের পর এক সিনেমায় অভিনয় করে শিশুশিল্পী হিসেবে নিজের অবস্থান তৈরি করেন দীঘি। ‘কাবুলিওয়ালা’, ‘এক টাকার বৌ’ ও ‘চাচ্চু আমার চাচ্চু’- এ তিন সিনেমা তাকে এনে দিয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

সময়ের সঙ্গে নায়িকা হিসেবেও এগিয়ে চলেছেন তিনি। নায়িকা হিসেবে দীঘির প্রথম সিনেমা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘তুমি আছো তুমি নেই’। এরপর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’, ‘মুজিব: একটি জাতির রূপকার’, ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ ও ‘জংলি’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। বড় পর্দার পাশাপাশি ওয়েব ফিল্মেও কাজ করেছেন দীঘি। সুমন ধর পরিচালিত ‘চিঠি’ ছিল তার অভিনীত প্রথম ওয়েব ফিল্ম। এতে তার সহশিল্পী ছিলেন ইয়াশ রোহান।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়