ফাইল ছবি
একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভিন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মরিয়ম বেগমের প্রথম জানাজা বাদ ফজর ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। এরপর তার মরদেহ খুলনায় গ্রামের বাড়ি নেয়া হচ্ছে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন<<>>নাটক কম করার কারণ জানালেন সাদিয়া আয়মান
জানা গেছে, দীর্ঘদিন ধরেই কিডনি ও বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন অভিনেত্রীর মা মরিয়ম বেগম। হঠাৎ গুলশান নিকেতনের বাসায় স্ট্রোক করেন তিনি। পরবর্তীতে দ্রুত তাকে মগবাজারের একটি হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়ার প্রস্তুতি চলছিল। কিন্তু রাত দেড়টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ঢালিউডের এক সময়ের তুমুল চাহিদাসম্পন্ন এই গ্ল্যামারকন্যা অনেকদিন ধরেই অভিনয় থেকে দূরে রয়েছেন। শুধু দরেই নয়,একেবারে লোকচক্ষুর অন্তরালে আছেন পপি। জানা গেছে, স্বামী-সন্তান নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি।
চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গেও তার যোগাযোগ নেই বললেই চলে। এমন অবস্থায় অভিনেত্রীর মায়ের প্রয়াণের খবরে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































