ব্যাংক এশিয়ার লোগো
ব্যাংক এশিয়া পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি সিনিয়র অ্যানালিস্ট/অ্যানালিস্ট পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। বুধবার (২৮ অক্টোবর) থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৮ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে ব্যাংক এশিয়া নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: ব্যাংক এশিয়া পিএলসি
চাকরির ধরন: বেসরকারি চাকরি
প্রকাশের তারিখ: ২৮ অক্টোবর ২০২৬
পদ সংখ্যা: ১টি
লোকবল নিয়োগ: নির্ধারিত নয়
আবেদন করার মাধ্যম: অনলাইন
আবেদন শুরুর তারিখ: ২৮ অক্টোবর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ০৮ নভেম্বর ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট:https://www.bankasia-bd.com
প্রতিষ্ঠানের নাম: ব্যাংক এশিয়া পিএলসি
পদের নাম: সিনিয়র অ্যানালিস্ট/অ্যানালিস্ট
বিভাগ: স্ট্রাকচার্ড ফাইন্যান্স
পদসংখ্যা: নির্ধারিত নয়
আরও পড়ুন<<>>পুলিশে ১০ হাজারের বেশি কনস্টেবল নিয়োগ
শিক্ষাগত যোগ্যতা: ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, অর্থনীতি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি। ফাইন্যান্সে এমবিএ বা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে গণ্য হবে।
অন্যান্য যোগ্যতা: আর্থিক বিবরণী বিশ্লেষণে পারদর্শিতা। বাংলাদেশ ব্যাংকের নিয়মকানুন সম্পর্কে জ্ঞান। সিন্ডিকেটেড ঋণ সংক্রান্ত নথিপত্র সম্পর্কে ধারণা। মাইক্রোসফট অফিস (এক্সেল, পাওয়ারপয়েন্ট, ওয়ার্ড) ব্যবহারে পারদর্শিতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৩ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদনের শেষ সময়: ০৮ নভেম্বর ২০২৬
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































