জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা
দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। টেলিভিশন এবং চলচ্চিত্রে দুই দশকেরও বেশি সময় নিজের শক্ত অবস্থান ধরে রেখেছেন তিনি। সময়ের সঙ্গে চলচ্চিত্রে তার উপস্থিতি কিছুটা কমলেও দর্শকের ভালোবাসা এখনও অটুট।
সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত চলচ্চিত্র আহারে জীবন। সিনেমার পাশাপাশি ক্যারিয়ারের বিভিন্ন সময়ে তিনি নাটক, টেলিফিল্ম এবং ওটিটিতেও কাজ করেছেন। ক্যারিয়ারের এ দীর্ঘ পথচলায় রিয়াজ, মান্না, শাকিব খান, রুবেল ও আমিন খানের মতো শীর্ষ নায়কদের বিপরীতে অভিনয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন পূর্ণিমা। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে— ‘মনের মাঝে তুমি’ ও ‘মধুর মিলন’, ‘ওরা আমাকে ভালো হতে দিল না’।
কাজী হায়াতের পরিচালনায় ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ সিনেমায় অভিনয়ের জন্য পূর্ণিমা শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। সব মিলিয়ে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়ে বর্তমানে এক তুষ্টির সময় পার করছেন এ অভিনেত্রী।
চিরচেনা রূপ আর সৌন্দর্য নিয়ে এখনো পূর্ণিমাকে সে আগের মতোই দেখা যায়। তাকে বলা হয় তিন প্রজন্মের নায়িকা চিরযৌবনা, যা তার ভক্ত-অনুরাগী-শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিহিত করে থাকেন। রূপের দ্যুতি ছড়িয়ে যান অনায়াসেই। সামাজিক মাধ্যমে নিত্যনতুন ছবি পোস্ট করেন অভিনেত্রী। যেন সৌন্দর্যের প্রাণ ফিরে পান তার ভক্ত-অনুরাগীরা। এসব প্রশংসা কীভাবে নেন পূর্ণিমা, তা সম্প্রতি একটি ইভেন্টে অংশ নিলে সেখানেই অকপটে জানালেন অভিনেত্রী।
আরও পড়ুন<<>>অভিনেত্রীর নামে মানহানির মামলা চাহালের
ভক্তদের এমন প্রশংসা তিনি বেশ উপভোগ করেন বলে জানিয়েছেন। পূর্ণিমা বলেন, আপনারা বলতে থাকেন, আমি এনজয় করছি। আমি কিছু বলছি না। তবে মোটেও আমি একই জায়গায় নেই। আমার মধ্যেও পরিবর্তন এসেছে। এরপরও সবাই যেটা বলছে, এটা আসলে ব্লেসিং।
রূপের বিচারে নিজেকে একমাত্র সেরা ভাবতে নারাজ। এ ইন্ডাস্ট্রিতে তার চেয়েও অনেক সুন্দরী ও পরীর মতো দেখতে অনেকেই আছেন বলে জানিয়েছেন পূর্ণিমা। তিনি বলেন, আমার চেয়ে আরও অনেক সুন্দরী আছেন, পরীর মতো দেখতে আরও অনেকেই আছেন। তাই আমি একমাত্র সুন্দরী না, এটা আমি বিলিভ করি এবং সবাই তাই বিলিভ করে।
অভিনেত্রী বলেন, আপনাদের সবার ভালোবাসা এবং আপনাদের দোয়া। আপনারা আছেন বলেই আমি আছি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































