তানজিন তিশা। ছবি: আপন দেশ
আবারও আলোচনায় এসেছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। এবার তার বিরুদ্ধে হত্যার হুমকি দেয়ার অভিযোগ ওঠেছে। এ অভিযোগে তার বিরুদ্ধে মামলাও হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী বাদী হয়ে এ মামলা করেন। ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে এ মামলা হয়।
এর আগে ৭৫ হাজার টাকার শাড়ি নিয়ে তার বিরুদ্ধে মামলা করেন এ ফ্যাশন ডিজাইনার। এবার তিনি হত্যার হুমকি দেয়ার অভিযোগে অভিনেত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করলেন।
এ মামলায় তানজিন তিশাকে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রনি।
মামলায় অভিযোগ করা হয়, সানায়া আনাম ওয়াফিকাহ গত বছরের ২৭ নভেম্বর তানজীন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেন। এরপর বিভিন্ন সময় মামলা প্রত্যাহারের চাপ দেন অভিনেত্রী তিশা। এ নিয়ে গত বছরের ৭ নভেম্বর সানায়া আনামকে ফোন করে হুমকিও দেন তিনি।
আরও পড়ুন <<>> জন্মদিনে আবেদনময়ী ভঙ্গিতে দিঘী
অভিযোগে উল্লেখ করা হয়, সানায়া আনামের প্রতারণার মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ দেয়া হয়। তবে তদন্ত কর্মকর্তা পক্ষপাতদদুষ্ট হয়ে আদালতে প্রতিবেদন জমা দেন। এর বিরুদ্ধে নারাজি দিলে রোববার (২৫ অক্টোবর) মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন আদালত। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিশা। বাদীর পল্লবীর বাসায় লোক পাঠিয়ে হুমকি দেন তিনি।
আইনজীবী শুভ্র সিনহা রনি জানালেন, হুমকির পর চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন সানায়া আনাম। তিনি থানায় মামলা করতে গিয়েছিলেন। তবে থানা কর্তৃপক্ষ তাকে আদালতে মামলার করার পরামর্শ দেয়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































