সাদিয়া আয়মান। ফাইল ছবি
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। সম্প্রতি নাটকে তার উপস্থিতির কিছুটা ভাটা পড়েছে। এর কারণও জানিয়েছেন অভিনেত্রী।
সম্প্রতি এক ঘরোয়া আড্ডায় নিজের ক্যারিয়ার, ব্যক্তিজীবনের অগ্রাধিকার ও জীবনদর্শন নিয়ে খোলামেলা কথা বলেছেন এ তরুণ অভিনেত্রী।
সাদিয়া বলেন, নাটকে ইতোমধ্যে কাজ কমিয়ে দিয়েছি। নাটকের এখনকার গল্পগুলো খুব একটা ভালো লাগছে না, মনের মতোও হয় না। একটা সময় স্ক্রিপ্ট এত ভালো লাগত যে কোনটা রেখে কোনটা করব, সে দ্বিধাদ্বন্দ্বে ভুগতাম। কিন্তু এখন যেসব স্ক্রিপ্ট হাতে পাই, তা আর টানে না। একই ধরনের চরিত্রের বারবার পুনরাবৃত্তি বা একঘেয়েমি এড়াতেই মূলত নাটকে কাজের সংখ্যা কমিয়ে দিয়েছি।
আরও পড়ুন <<>> তিশার বিরুদ্ধে হত্যা হুমকির মামলা
তার মতে, একজন শিল্পীর জন্য একই ছাঁচে আটকে না থেকে ভিন্ন ও চ্যালেঞ্জিং চরিত্রে নিজেকে মেলে ধরা ভীষণ জরুরি। দর্শকদের নতুন কিছু উপহার দেয়ার তাগিদ থেকেই এখন বড়পর্দা, ওয়েব প্ল্যাটফর্ম ও নতুন ঘরানার প্রজেক্টগুলোর দিকে বেশি নজর দিচ্ছেন তিনি।
নিজের স্বভাব ও জীবনদর্শন সম্পর্কে তিনি বলেন, আমি সব সময় সোজা কথা বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। জীবনের জটিলতা এড়িয়ে সহজ ও স্বতঃস্ফূর্তভাবে চলাই আমার পছন্দ।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































