Apan Desh | আপন দেশ

সঠিক নিয়মে হাত ধোয়া সুস্থ জীবনের চাবিকাঠি

কুড়িগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৪:১৪, ২৮ অক্টোবর ২০২৬

সঠিক নিয়মে হাত ধোয়া সুস্থ জীবনের চাবিকাঠি

ছবি: আপন দেশ

‘হাত ধোয়ার নায়ক হোন’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় ‘বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে। পরে শিক্ষার্থীদের হাত ধোয়ার কৌশল প্রদর্শন শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

​জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফরর, কুড়িগ্রামের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রশাসক মো. আসাদুজ্জামান।

জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রাক্কলনিক মনিরুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী হারুনুর রশিদ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ড. আর রাফি তামজিদ, ফ্রেন্ডশিপ ক্লাইমেট এ্যাকশন প্রজেক্ট এর লাবিবুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন এর সিনিয়র প্রোগ্রাম অফিসার শ্যামল কস্তা, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম এর নাসির আলী প্রমুখ।

আরও পড়ুন<<>>‘দালাল চক্র ফ্যাসিস্ট আমলের সৃষ্টি, ১৫১ শয্যার হচ্ছে উপজেলা হাসপাতাল’

​সভায় বক্তারা বলেন, সাবান দিয়ে সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে ডায়রিয়া, নিউমোনিয়া ও কৃমি সংক্রমণের মতো বহু ঘাতক ব্যাধি থেকে সহজেই সুরক্ষা পাওয়া সম্ভব। বিশেষ করে করোনাকালসহ পরবর্তী সময়েও স্বাস্থ্যবিধি মেনে চলার এ অভ্যাসটি আমাদের দৈনন্দিন জীবনের অংশ করে নেয়া অত্যন্ত জরুরি। শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই হাত ধোয়ার সঠিক অভ্যাস গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি বিশেষ আহবান জানান বক্তারা।

​অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রতিনিধিরা, শিক্ষক-শিক্ষার্থী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়