Apan Desh | আপন দেশ

বলিউডের বক্স অফিসে নতুন ঝড় ‘ধুরন্ধর ২’

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০১:১২, ২১ মার্চ ২০২৬

বলিউডের বক্স অফিসে নতুন ঝড় ‘ধুরন্ধর ২’

ছবি: সংগৃহীত

বলিউডের বক্স অফিসে নতুন করে প্রাণ ফিরিয়েছে ‘ধুরন্ধর ২’। দীর্ঘদিনের খরা কাটিয়ে ছবিটি শুরু করেছে এক নতুন রাজত্ব। প্রথম কিস্তির সাফল্যের ধারাবাহিকতায় ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ আবারও প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে।

১৯ মার্চ (বৃহস্পতিবার) বিশ্বজুড়ে মুক্তির প্রথম দিনেই সিনেমাটি রীতিমতো বিস্ফোরণ ঘটায়। পরিচালক আদিত্য ধর-এর নির্মাণশৈলী এবং রণবীর সিং-এর দুর্দান্ত অভিনয় মিলে এ সিক্যুয়েলকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ভারতীয় সিনেমার ইতিহাসে একাধিক রেকর্ড নতুন করে লিখেছে ছবিটি।

গত কয়েক বছরে বক্স অফিসে দক্ষিণী সিনেমার আধিপত্য ছিল চোখে পড়ার মতো। তবে সে ধারাকে ভেঙে বড় ব্যবধানে এগিয়ে গেছে ‘ধুরন্ধর ২’। ওপেনিং ডে কালেকশনে আগে শীর্ষে থাকা Pushpa 2, RRR, Baahubali 2: The Conclusion এবং KGF Chapter 2-এর মতো বড় বাজেটের সিনেমাকেও পেছনে ফেলেছে এটি।

দেশজুড়ে ২১ হাজার ৭২৮টি স্ক্রিনে মুক্তি পাওয়া এ সিনেমা প্রথম দিনেই ভারতে আয় করেছে ১০২.৫৫ কোটি টাকা। আন্তর্জাতিক বাজারেও ছিল এর শক্ত অবস্থান। উত্তর আমেরিকায় একাই ৯ মিলিয়ন ডলার আয় করেছে ছবিটি। সব মিলিয়ে প্রথম দিন শেষে বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ২৪০ কোটি টাকা। যা ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বোচ্চ ওপেনিং কালেকশন।

আরও পড়ুন <<>> ‘ডোরেমন’ নির্মাতা সুতোমু শিবায়ামা মারা গেছেন

আরও একটি দিক থেকে সিনেমাটি নজর কেড়েছে। এটি প্রথম ‘A’ (অ্যাডাল্ট) সার্টিফিকেট পাওয়া চলচ্চিত্র, যা মুক্তির প্রথম দিনেই এমন রেকর্ড গড়েছে। মুক্তির দিন যান্ত্রিক ত্রুটির কারণে ভারতজুড়ে কিছু শো বাতিল হলেও দর্শকদের আগ্রহে ভাটা পড়েনি।

এর আগে ১৮ মার্চের পেইড প্রিভিউ থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল, বক্স অফিসে বড় ধরনের ঝড় আসতে চলেছে। মুক্তির দিন সে পূর্বাভাসই বাস্তবে রূপ নেয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়