Apan Desh | আপন দেশ

বিয়ে করলেন চিত্রনায়িকা কেয়া

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৬, ২৯ নভেম্বর ২০২৪

আপডেট: ১৭:৪২, ২৯ নভেম্বর ২০২৪

বিয়ে করলেন চিত্রনায়িকা কেয়া

ফাইল ছবি

হঠাৎই সোশ্যাল মিডিয়ায় নিজের বিয়ের সুখবর দিয়েছেন ঢালিউড চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া। নিজের বিবাহিত জীবনের জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন অভিনেত্রী।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে নিজের বিয়ের খবর ভেরিফাইড ফেসবুকে জানান কেয়া। ভালোবাসার হৃদয়ের কার্ডে লেখেন, আলহামদুলিল্লাহ। বিয়ে করলাম, সবাই আমাদের জন্য দোয়া করবেন।

জানা যায়, ব্যবসায়ী মোস্তাক কিবরিয়াকে বিয়ে করেছেন অভিনেত্রী। সংবাদমাধ্যমে নিজের বিয়ে প্রসঙ্গে কেয়া বলেন,
মা ও বোন অসুস্থ থাকায় হঠাৎ করেই পারিবারিক আয়োজনে বিয়ে হয়েছে। তবে পরবর্তীতে ঘটা করে আয়োজন করার ইচ্ছা আছে।
 
মাত্র ১৪ বছর বয়সে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কঠিন বাস্তব’ সিনেমাতে অভিনয়ের মাধ্যম ঢালিউডে পা রাখেন কেয়া। টানা ক্যারিয়ারে ডজন দুয়েক সিনেমাতে অভিনয় করেছেন। তবে ক্যারিয়ারের সাফল্যের এক মুহূর্তে সিনেমা থেকে হঠাৎই নিজেকে গুটিয়ে নেন তিনি।
 
এরপর দীর্ঘ সময় পেরিয়ে ২০১৫ সালে ‘ব্লাক মানি’ সিনেমায় অভিনয় করে আবারও পর্দায় ফেরেন কেয়া। বর্তমানে তার অভিনীত বেশ কিছু সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে।
 
আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বাড়ল জ্বালানি তেলের দাম অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল পাবে আইন-শৃঙ্খলা বাহিনী সংসদ বয়কট করলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে: স্পিকার সরকারের দুই মাসে যত অর্জন ধান কাটতে গিয়ে বজ্রপাতে ৪ কৃষকের মৃত্যু হরমুজ প্রণালী ফের বন্ধের ঘোষণা ইরানের বিগত সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী ময়মনসিংহ মেডিকেলে সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত সরকারের দুই মাস পূর্তিতে সংবাদ সম্মেলন বিকেলে বাংলাদেশ সফরে টেস্ট দল ঘোষণা পাকিস্তানের সোমবার পাকিস্তানে দ্বিতীয় দফা বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধ না উঠলে ফের হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি হরমুজ খুললেও ইরানের বন্দরে অবরোধ বহাল থাকবে: ট্রাম্প