Apan Desh | আপন দেশ

সমস্যা কোথায়, প্রশ্ন হিমির

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:৩৪, ১৬ জানুয়ারি ২০২৬

সমস্যা কোথায়, প্রশ্ন হিমির

বর্তমান সময়ের ছোট পর্দার ব্যস্ততম অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। সম্প্রতি ফেসবুক লাইভে এসে একজনের মন্তব্যে বেশ বিরক্তি প্রকাশ করেছেন তিনি। তাকে উদ্দেশ করে শুনিয়ে দিলেন কিছু কথাও। 

লাইভ চলাকালীন কমেন্টের ঘরে একজন লেখেন, চোখে মেকআপ না করলে আপনাকে আরও ভালো লাগত। এমন অযাচিত পরামর্শে কিছুটা বিরক্ত ও হতাশ হন হিমি।

সে মন্তব্যের কড়া জবাব দিয়ে হিমি বলেন, আপনাদের কিছু না কিছু বলতেই হবে। মেকআপ না করলে বলেন মেকআপ করলে ভালো হতো, আবার করলে বলেন না করলেই ভালো হতো। আসলে কোনোভাবেই সবাইকে খুশি করা যাবে না। 

আরও পড়ুন<<>>সিনেমায় ফিরছেন ডলি জহুর

নিজের মেকআপের পক্ষে যুক্তি দিয়ে এ অভিনেত্রী আরও যোগ করেন, আজকের পোশাকের সঙ্গে মিলিয়ে একটু সাজুগুজু করেছি। করতে দেন না, সমস্যাটা কোথায়?

পরবর্তীতে ওই লাইভ ভিডিওর বিশেষ অংশটি নিজের ফেসবুক পেজে রিলস আকারে শেয়ার করেন হিমি। ভিডিওটি মুহূর্তেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। হিমির এমন স্পষ্ট জবাবে অনেকেই তার পক্ষ নিয়েছেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch