Apan Desh | আপন দেশ

দুবাইয়ে দুশ্চিন্তায় ঘুমাতে পারছেন না নার্গিস ফাকরি

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৪৯, ২ মার্চ ২০২৬

দুবাইয়ে দুশ্চিন্তায় ঘুমাতে পারছেন না নার্গিস ফাকরি

ছবি: সংগৃহীত

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আক্রমণে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। চলমান অস্থিরতায় বন্ধ হয়ে গেছে বিমান চলাচল। যার কারণে মধ্যপ্রাচ্যের দুবাইতে আটকে রয়েছেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাকরি।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে ইরানের উপর ইজ়রায়েল ও আমেরিকার যৌথ আক্রমণ চলেছে। মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনি। এ অবস্থার আঁচ পড়েছে দুবাই, আবু ধাবিতেও।

নার্গিস ফাকরি লিখলেন, আতঙ্কে দুই চোখের পাতা এক করতে পারছি না। যা-ই হোক, এক অদ্ভুত আতঙ্ক কাজ করছে। এর ঠিক পরমূহুর্তেই কী হতে চলেছে, আমরা কেউ জানি না। ঘুমাতে পর্যন্ত পারছি না। মাথা সব সময় অতি সজাগ হয়ে থাকছে। রাত পেরিয়ে যাচ্ছে, তা-ও ঘুমাতে পারছি না।

আরও পড়ুন <<>>মুখ খুললেন আলিয়া ভাট

জানা যায়, নার্গিসের দুবাইয়ে বাড়ি রয়েছে। ব্যবসায়ী টনি বেগকে বিয়ে করেছিলেন তিনি। শোনা যায়, তার সঙ্গেই দুবাইতে থাকেন তিনি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বাড়ল জ্বালানি তেলের দাম অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল পাবে আইন-শৃঙ্খলা বাহিনী সংসদ বয়কট করলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে: স্পিকার সরকারের দুই মাসে যত অর্জন ধান কাটতে গিয়ে বজ্রপাতে ৪ কৃষকের মৃত্যু হরমুজ প্রণালী ফের বন্ধের ঘোষণা ইরানের বিগত সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী ময়মনসিংহ মেডিকেলে সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত সরকারের দুই মাস পূর্তিতে সংবাদ সম্মেলন বিকেলে বাংলাদেশ সফরে টেস্ট দল ঘোষণা পাকিস্তানের সোমবার পাকিস্তানে দ্বিতীয় দফা বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধ না উঠলে ফের হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি হরমুজ খুললেও ইরানের বন্দরে অবরোধ বহাল থাকবে: ট্রাম্প