Apan Desh | আপন দেশ

এইচএসসির প্রবেশপত্র বিতরণ ৮ আগস্ট থেকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১০, ৩১ জুলাই ২০২৩

এইচএসসির প্রবেশপত্র বিতরণ ৮ আগস্ট থেকে

ঢাকা: আগামী ১৭ আগস্ট শুরু হবে চলতি বছরের (২০২৩ সাল) এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ জন্য আগামী ৮ আগস্ট শিক্ষা বোর্ড থেকে পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ করা হবে। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তারা বোর্ড থেকে প্রবেশপত্র সংগ্রহ করে পরদিন বা সুবিধা মতো সময়ে পরীক্ষার্থীদের হাতে প্রবেশপত্র তুলে দিতে পারবেন।

সোমবার (৩১ জুলাই) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ৮ আগস্ট ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রবেশপত্র পাবে। ৯ আগস্ট টাঙ্গাইল, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রবেশপত্র দেওয়া হবে।

এদিকে চিঠিতে বলা হয়, ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র আগামী ৮ ও ৯ আগস্ট বিতরণ করা হবে। ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা তার প্রাধিকারপ্রাপ্ত কোনো শিক্ষককে স্বাক্ষর সত্যায়িতসহ কেন্দ্রের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপত্র অফিস চলাকালীন গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। কোনো অবস্থাতেই শিক্ষক ছাড়া অন্য কোনো ব্যক্তিকে প্রবেশপত্র দেওয়া হবে না। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলে, আবেদনপত্রে গভর্নিং বডির সভাপতি, জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি স্বাক্ষর থাকতে হবে।

এতে আরও বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা প্রবেশপত্র যাচাই করে কোনো ধরনের ত্রুটি/কম/বেশি হলে সংশোধন করিয়ে নেওয়ার জন্য অবশ্যই ১০ থেকে ১৪ আগস্টের মধ্যে উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে নির্দিষ্ট ছক অনুযায়ী আবেদনপত্র জমা দিয়ে সংশোধন করিয়ে নিতে পারবেন। অন্যথায় পরীক্ষায় কোনো ধরনের জটিলতার সৃষ্টি হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানই দায়ী থাকবেন।

ভুল হলে থাকবে সংশোধনের ব্যবস্থা: প্রবেশপত্র ডাউনলোড করার পর কোনো পরীক্ষার্থীর প্রবেশপত্রে ভুল হলে তা সংশোধন করার জন্য নির্দিষ্ট ছকে পরীক্ষার্থীর নাম, বাবা ও মায়ের নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, ভুলের বিবরণ এবং সঠিকটা যা হবে, তা পূরণ করে আবেদন করতে হবে।

আপন দেশ/এমএমজেড

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়