ছবি: সংগৃহীত
চীনে উচ্চশিক্ষার জন্য সরকারি বৃত্তি (চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপ-সিজিএস) ২০২৭-২৮ শিক্ষাবর্ষের টাইপ-এ কর্মসূচিতে এবার বাংলাদেশি শিক্ষার্থীদের আবেদনের সুযোগ দেয়া হয়েছে।
আগ্রহী ও যোগ্য শিক্ষার্থীরা আগামী ১০ জানুয়ারি ২০২৭ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সোমবার (১৬ নভেম্বর) এক বার্তায় এ সুখবর জানায় ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস।
বার্তায় জানানো হয়, এ বৃত্তির আওতায় বাংলাদেশের শিক্ষার্থীরা চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি, জেনারেল স্কলার ও সিনিয়র স্কলার প্রোগ্রামে পড়াশোনার সুযোগ পাবেন।
আরও পড়ুন <> শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে খসড়া নীতিমালা, আজ শিক্ষা মন্ত্রণালয়ের সভা
বৃত্তির আওতায় শিক্ষার্থীদের টিউশন ফি, আবাসন ও চিকিৎসা বিমাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়া হবে।
আগ্রহী ও যোগ্য বাংলাদেশি আবেদনকারীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।
আবেদন ও বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করতে হবে : www.campuschina.org
আবেদনের শেষ সময় ১০ জানুয়ারি ২০২৭।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































