Apan Desh | আপন দেশ

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:২১, ১৮ নভেম্বর ২০২৬

আপডেট: ১৪:২৯, ১৮ নভেম্বর ২০২৬

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

ছবি: আপন দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট। বুধবার (১৮ নভেম্বর) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ। তিনি সাংবাদিকদের বলেন, এবার প্রায় ৪৯ শতাংশ শিক্ষার্থী দুটি বিষয়ে ফেল করেছে।

যেহেতু তারা দুটি বিষয়ে ফেল করেছে, তাই সরকার তাদের আবার পরীক্ষা দেয়ার সুযোগ দিয়েছে। এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে ২৩ ডিসেম্বর। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ৫ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু করছে। দেখা যাচ্ছে, ২৩ ডিসেম্বরের আগেই তিনটি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে।

আরও পড়ুন<<>>ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

সরকার একটি সুযোগ দিয়েছে যে, যারা দুটি বিষয়ে খারাপ করেছে, তারা আবার পরীক্ষা দিতে পারবে। কিন্তু সে পরীক্ষা দিয়ে আসলে লাভ হবে না, যদি তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে না পারে। তাদের আরও এক বছর অপেক্ষা করতে হবে। এতে তারা হতাশায় ভুগবে।

তিনি আরও বলেন, আদালত আদেশ দিয়েছেন, ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম চলমান থাকবে। তবে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত করেছেন আদালত।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়