Apan Desh | আপন দেশ

অনুসন্ধান ও উদ্ধারকাজে আধুনিোয়ন

রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

রাজবাড়ী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:১০, ২৪ সেপ্টেম্বর ২০২৬

রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

ছবি: আপন দেশ

ইউরোপ, আমেরিকা ও এশিয়ার ১৪টি দেশের গবেষণাপত্রকে পেছনে ফেলে আন্তর্জাতিক কনফারেন্সে বেস্ট পেপার অ্যাওয়ার্ড অর্জন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক অলোক কুমার পাল এবং ২০ ব্যাচের শিক্ষার্থী মো. আবু তালহা রনি যৌথভাবে এ গৌরব অর্জন করেন। 

তাদের গবেষণার বিষয় ছিল ‘অনুসন্ধান ও উদ্ধারকাজের জন্য স্বয়ংক্রিয় আকাশযান ও ফিল্ড রোবোটিক্স’ (AUTONOMOUS AERIAL AND FIELD ROBOTICS FOR SEARCH AND RESCUE)।

গত ১৮ ও ১৯ সেপ্টেম্বর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) দুই দিনব্যাপী ‘RAAICON 2026’ 5th IEEE International Conference on Robotics, Automation, Artificial Intelligence and Internet of Things অনুষ্ঠিত হয়। কনফারেন্সে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স, সিঙ্গাপুর ও মালয়েশিয়াসহ ১৪ দেশের প্রতিনিধি হিসেবে সংশ্লিষ্ট দেশের গবেষক অংশগ্রহণ করেন। IEEE বাংলাদেশ সেকশন ও IEEE Robotics and Automation Society Bangladesh Chapter-এর যৌথ আয়োজনে এবং যবিপ্রবির ব্যবস্থাপনায় সম্মেলনটি সরাসরি ও অনলাইন মাধ্যমে অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন<<>>সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির পাঁচ শিক্ষার্থী

সম্মেলনে ১৪টি দেশের গবেষকবৃন্দের মোট ৫১৭টি গবেষণাপত্র জমা পড়ে। পর্যালোচনা ও বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এর মধ্যে ১৪৫টি গবেষণাপত্র উপস্থাপনের জন্য নির্বাচিত হয়। গবেষণাপত্র গ্রহণের হার ছিল মাত্র প্রায় ২৮ শতাংশ। দুই দিনব্যাপী সম্মেলনে রোবটিক্স, অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইন্টারনেট অব থিংসের বিভিন্ন ক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বিভিন্ন দেশের গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে গবেষণালব্ধ ফলাফল, অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি হয়।

গত ১৮ সেপ্টেম্বর সকালে যবিপ্রবির স্যার জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। সম্মেলনে কি-নোট স্পিকার হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন ক্যালিফোর্নিয়ায় অবস্থিত Applied Materials Inc.-এর সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার রাম চন্দ্র পালসানিয়া। তিনি সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিংয়ে প্রেডিক্টিভ মেইনটেন্যান্স এবং যন্ত্রের ডাউনটাইম কমাতে এআই-চালিত অটোমেশনের ব্যবহার নিয়ে আলোচনা করেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়