ছবি : আপন দেশ
প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগের জন্য ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষককে সুপারিশ করা হয়েছে। তাদের যোগদানের জন্য নিয়োগপত্র ২৪ সেপ্টেম্বরের মধ্যে জারি করতে হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে গত ১৭ সেপ্টেম্বর এ রোডম্যাপ প্রকাশ করা হয়। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন যোগদানের অনুমোদন দেন।
আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করতে হবে। এরপর ৪ অক্টোবর তাদের পদায়নের আদেশ জারি করতে হবে।
আরও পড়ুন: মেট্রোরেল চলাচলে বিঘ্ন, প্ল্যাটফর্মে উপচে পড়া ভিড়
চলতি বছরের ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা ছাড়া দেশের ৬১ জেলায় সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। গত ৮ ফেব্রুয়ারি জেলাভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে নিয়োগের জন্য নির্বাচন করা হয়।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































