ছবি: আপন দেশ
এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফর্ম পূরণের নামে পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা যাবে না।
এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহবায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফর্ম পূরণের নামে পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে বলে বিভিন্ন মাধ্যম থেকে অভিযোগ পাওয়া গেছে।
আরও পড়ুন <> জাতীয় বিপ্লব-সংহতি দিবস উপলক্ষে ঢাবিতে নানা কর্মসূচি
এ অবস্থায় পরীক্ষার্থীদের কাছ থেকে ফর্ম পূরণের নামে কোনো ধরনের অতিরিক্ত ফি আদায় না করার নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
নির্দেশনায় আরও বলা হয়, এ সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালন না করলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞপ্তিতে এইচএসসি পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে বিষয়টি গুরুত্বসহকারে প্রতিপালনের জন্য অনুরোধ জানানো হয়েছে।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































