Apan Desh | আপন দেশ

মেট্রোরেল চলাচলে বিঘ্ন, প্ল্যাটফর্মে উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:৩১, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মেট্রোরেল চলাচলে বিঘ্ন, প্ল্যাটফর্মে উপচে পড়া ভিড়

ছবি : আপন দেশ

রাজধানীর মেট্রোরেল চলাচলে বিঘ্ন ঘটেছে। এতে অফিসগামী যাত্রীদের পাশাপাশি সাধারণ যাত্রীদেরও প্ল্যাটফর্মগুলোতে উপচে পড়া ভিড় দেখা গেছে।

জানা গেছে, বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরা থেকে মতিঝিল এবং মতিঝিল থেকে উত্তরা রুটের ট্রেনগুলো নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতে স্টেশনে পৌঁছাচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীরা।

আরও পড়ুন: সাগরে গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল

ট্রেন আসতে বিলম্ব হওয়ায় বিভিন্ন স্টেশনের প্ল্যাটফর্মেও যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। বিশেষ করে মিরপুর-১০, শেওড়াপাড়া, আগারগাঁও ও ফার্মগেট মেট্রো স্টেশনে প্রচণ্ড ভিড় লক্ষ্য করা গেছে।

তবে সাময়িক এই বিঘ্নের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়