Apan Desh | আপন দেশ

স্থগিত আলিম পরীক্ষার বিষয়সমূহের সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৫৮, ৯ আগস্ট ২০২৬

স্থগিত আলিম পরীক্ষার বিষয়সমূহের সূচি প্রকাশ

ছবি : আপন দেশ

বন্যার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় স্থগিত হওয়া আলিম পরীক্ষার বিষয়সমূহের সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। 

নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ২০ আগস্ট থেকে স্থগিত করা এসব পরীক্ষা শুরু হবে।

একই সঙ্গে ব্যবহারিক পরীক্ষাসমূহের সময়সূচিও সংশোধন করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। 

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহম্মেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বন্যার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার (বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠেয়) ২০২৬ সালের আলিম পরীক্ষার ১১টি বিষয়ের স্থগিতকৃত পরীক্ষা ২০ আগস্ট থেকে শুরু হবে। বিশেষ প্রয়োজনে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবে।

আরও পড়ুন : এসএসসির ফলাফল সোমবার, যেভাবে পাবে পরীক্ষার্থীরা

পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগেই পরীক্ষার্থীদের নির্ধারিত কক্ষে আসন গ্রহণ করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়