Apan Desh | আপন দেশ

মেয়েদের আপত্তিকর ছবি তুলে বয়ফ্রেন্ডকে পাঠাতেন ইবি ছাত্রী

ইবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ০০:৪৮, ৮ আগস্ট ২০২৬

মেয়েদের আপত্তিকর ছবি তুলে বয়ফ্রেন্ডকে পাঠাতেন ইবি ছাত্রী

ছবি: আপন দেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসিক হল ‘জুলাই ৩৬’। এ হলের এক শিক্ষার্থীর বিরুদ্ধে গোপনে একাধিক ছাত্রীর ছবি তুলে তার বয়ফ্রেন্ডকে পাঠানোর অভিযোগ উঠেছে। অভিযোগ প্রকাশ্যে আসার পর হলজুড়ে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

অভিযোগকারীদের দাবি, অন্তত ১০ জন ছাত্রীর ছবি শনাক্ত করা হয়েছে। অভিযোগের সমর্থনে তারা কয়েকটি স্ক্রিনশটও সংরক্ষণ করেছেন বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) দিবাগত রাত ১০টার দিকে জুলাই ৩৬ হলে ঘটনাটি সামনে আসে। অভিযুক্ত শিক্ষার্থীর নাম তুবাউল জান্নাত ঐশী। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং জুলাই ৩৬ হলের আবাসিক।

ভুক্তভোগী শিক্ষার্থীদের ভাষ্য, অভিযুক্ত ছাত্রীর একাধিক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। তাদের মধ্যে লন্ডনপ্রবাসী আবিদ নামের এক ব্যক্তির কাছে তিনি নিয়মিত হলের বিভিন্ন ছাত্রীর ছবি পাঠাতেন। বাইরে বোরকা ও নেকাব পরে চলাফেরা করেন, এমন কয়েকজন ছাত্রীরও আপত্তিকর ছবি তুলে পাঠানো হয়েছে বলে অভিযোগ রয়েছে।

একপর্যায়ে আবিদের সঙ্গে অভিযুক্ত ছাত্রীর সম্পর্কের অবনতি ঘটে। এর মধ্যেই তিনি আরেক তরুণের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এতে ক্ষুব্ধ হয়ে আবিদ প্রতিশোধ নিতে তার কাছে থাকা বিভিন্ন ছাত্রীর ছবি এবং অভিযুক্ত ছাত্রীর সঙ্গে নিজের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি বৃহস্পতিবার (০৬ আগস্ট) সন্ধ্যা থেকে হলের কয়েকজন ছাত্রীর মেসেঞ্জারে পাঠাতে শুরু করেন।

পরে ভুক্তভোগীরা জানতে চান, তিনি এসব ছবি কীভাবে পেয়েছেন। তখন আবিদ অভিযোগ করেন, সব ছবিই অভিযুক্ত ছাত্রী তাকে পাঠিয়েছিলেন।

এক ভুক্তভোগী শিক্ষার্থী রোজিনা (ছদ্মনাম) বলেন, আবাসিক হল শিক্ষার্থীদের ব্যক্তিগত ও নিরাপদ জায়গা। সেখানে কেউ ঘুমিয়ে আছেন, বসে আছেন, টি-শার্ট পরে আছেন কিংবা ওড়না ছাড়া রয়েছেন—এমন ব্যক্তিগত মুহূর্তের ছবি গোপনে তুলে বাইরে পাঠানো হয়েছে। শুধু নিজের রুমমেট নন, হলের আরও অনেক ছাত্রীর ঘুমন্ত ও ব্যক্তিগত মুহূর্তের ছবিও বিভিন্ন সময় তার বয়ফ্রেন্ডদের কাছে পাঠানো হয়েছে। এমন কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আরেক ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, নিজের কক্ষে যে কেউ স্বাভাবিক ও স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন। কারণ সেটিই তার ব্যক্তিগত জায়গা। অথচ হলের এক পর্দানশীল ছাত্রীরও ওড়না ছাড়া সাত-আটটি ছবি তুলে বাইরে পাঠানো হয়েছে। এসব ছবি অন্য কারও কাছেও ছড়িয়ে পড়েনি, এমন নিশ্চয়তা নেই। হলের ভেতরেও যদি নিরাপত্তা না থাকে, তাহলে শিক্ষার্থীরা কোথায় নিরাপদ থাকবেন—এমন প্রশ্নও তোলেন তিনি।

আরও পড়ুন <<>> বাকৃবিতে শুরু হচ্ছে প্রাণী চিকিৎসক-গবেষকদের বৈজ্ঞানিক সম্মেলন

এদিকে ভুক্তভোগী শিক্ষার্থীদের সঙ্গে আবিদের কথোপকথনের একাধিক অডিও প্রতিবেদকের হাতে এসেছে। সেখানে আবিদ দাবি করেন, তিনি সঙ্গে সঙ্গে ছবিগুলো সংরক্ষণ না করলে তার কাছেও কোনো প্রমাণ থাকত না। তিনি বহুবার অভিযুক্ত ছাত্রীকে এমন ছবি পাঠাতে নিষেধ করেছিলেন। কিন্তু তিনি তা শোনেননি। বরং বিষয়টি নিয়ে হাসতেন। অন্য কারও কাছেও এসব ছবি পাঠানো হয়েছে কি না, সেটি তার জানা নেই।

তবে তিনি চান, অভিযুক্ত ছাত্রী উপযুক্ত শাস্তি পান।

শিক্ষার্থীদের প্রশ্নের মুখে অভিযুক্ত ছাত্রী তাহিয়া (ছদ্মনাম) নিজের ভুল স্বীকার করেন। তিনি বলেন, তিনি ছবি পাঠিয়েছেন। তখন তিনি বিষয়টির পরিণতি বুঝতে পারেননি। প্রয়োজন হলে কর্তৃপক্ষের কাছেও যেতে আপত্তি নেই। তিনি নিজের ভুল ও অন্যায়ের জন্য দুঃখ প্রকাশ করেন এবং ক্ষমা চান।

একই সঙ্গে বলেন, ভবিষ্যতে এমন পরিস্থিতি তৈরি হতে পারে, সেই বিষয়টি তার মাথায় আসেনি।

ঘটনার পর অভিযুক্ত ছাত্রীকে সাময়িকভাবে হল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে হল প্রশাসন।

তদন্ত কমিটির আহবায়ক করা হয়েছে হলের আবাসিক শিক্ষক অধ্যাপক ড. আরিফা আক্তারকে। সদস্য হিসেবে রয়েছেন সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহা. খাইরুল ইসলাম এবং দাওয়াহ বিভাগের অধ্যাপক ড. মুহা. কামরুজ্জামান।

তদন্তের স্বার্থে অভিযুক্ত ছাত্রীর ব্যক্তিগত ব্যবহারের দুটি মোবাইল ফোন জব্দ করে তদন্ত কমিটির নিয়ন্ত্রণে নেয়া হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেয়া হয়েছে।

শুক্রবার (০৭ আগস্ট) জুলাই ৩৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ. কে. এম. শামছুল হক ছিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জুলাই ৩৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ. কে. এম. শামছুল হক ছিদ্দিকী বলেন, ঘটনার বিষয়ে রাতভর শিক্ষার্থীদের কাছ থেকে অভিযোগ শোনা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত ছাত্রীকে সাময়িকভাবে হল থেকে বহিষ্কার করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। বিষয়টি অবশ্যই তদন্ত করা হবে। তদন্তে যার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

ইতালিতে ঢাকাগামী বিমানে আটকা আড়াই শতাধিক যাত্রী সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনবে সরকার কিসের হাসিনা! শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশসহ ১৪ দেশের প্রতিরক্ষা জোটে কমান্ডার নিয়োগ রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না: মির্জা ফখরুল মেহেরপুর সীমান্তে নারীসহ ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ থাইল্যান্ডে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত ৬ জাপানে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডলফিন কাঁচা মরিচের দাম কমলেও ডিমের দাম বাড়তি শিশুদের সুরক্ষায় ব্যর্থ, মেটাকে সাড়ে ১১ হাজার কোটি টাকা জরিমানা এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম সিলেটে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল আটজনের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ
Footer Advertisement