ছবি : আপন দেশ
ভাত খেতে খেতে
দু’বেলা ভাত জোগাতে পারি
প্রচণ্ড খিদে নিয়ে চলতে চলতে
রাস্তা ডিঙালেই পাই ভাতের দোকান
ভাত দেখে আমি—
সমস্ত দুঃখ ভুলে যাই।
ভাত আমাকে খেতে থাকে; আর আমি ভাতকে।
ঘুমোতে পারি না, জেগে থাকি
সারাজীবন অন্ধকার ভালোবেসে এসেছি
তাই ঈশ্বর আমাকে ঘুমাতে দেয় না
দুপুরে ভাত খাই,
রাতভর হাঁটি ফুলের দোকান ঘেঁষে...
দুঃখিত হওয়া কিছু নেই
ঘুম আমার প্রিয় কিছু নয়; আর পথ
ভালোবেসে হেঁটেছি—
কিন্তু ভাত আমার পছন্দ
দু’বেলা ভাত জোগাতে পারি— তয়
কারো মন জোগাতে পারিনি!
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































