Apan Desh | আপন দেশ

বাকৃবিতে শুরু হচ্ছে প্রাণী চিকিৎসক-গবেষকদের বৈজ্ঞানিক সম্মেলন

বাকৃবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:০৫, ৭ আগস্ট ২০২৬

বাকৃবিতে শুরু হচ্ছে প্রাণী চিকিৎসক-গবেষকদের বৈজ্ঞানিক সম্মেলন

ছবি: আপন দেশ

বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চের (বিএসভিইআর) আয়োজনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শনিবার (০৮ আগস্ট) উদ্বোধন হবে তিন দিনব্যাপী ৩২তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন। 

দেশ-বিদেশের বিজ্ঞানী, গবেষক, শিক্ষক, প্রাণিচিকিৎসক, নীতিনির্ধারক, প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সম্মেলনে ১৬টি সমান্তরাল বৈজ্ঞানিক অধিবেশনে মোট ৩১৮টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে। এর মধ্যে ১১৬টি মৌখিক এবং ২০২টি পোস্টার উপস্থাপনা রয়েছে।

টেকসই প্রাণিসম্পদ উন্নয়ন ও বৈশ্বিক স্বাস্থ্য নিশ্চিতকরণে ভেটেরিনারি শিক্ষা ও গবেষণার কার্যকর প্রয়োগ' প্রতিপাদ্যে  এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ সম্মানিত অতিথি হিসেবে থাকবেন ময়মনসিংহ-৪ আসনের এমপি মো. আবু ওয়াহাব আকন্দ এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একে ফজলুল হক ভূঁইয়া।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক মো. শাহজামান খান এবং ইন্টার অ্যাগ্রো বিডি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ড. এ কে এম. খসরুজ্জামান। 

আরও পড়ুন<<>>এসএসসির ফলপ্রকাশ ১০ আগস্ট, যেভাবে জানা যাবে

সম্মেলনের অন্যতম আকর্ষণ হিসেবে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির ডেভেলপমেন্ট পলিসি সেন্টারের অধ্যাপক রবিন অ্যাল্ডার্স ভেটেরিনারি শিক্ষা, ওয়ান হেলথ ও টেকসই প্রাণিসম্পদ উন্নয়ন বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। এছাড়া বিএসভিইআরের বার্ষিক বক্তৃতা প্রদান করবেন অধ্যাপক ড. এম মাঈনউদ্দিন।

শুক্রবার (০৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বাকৃবির ভেটেরিনারি অনুষদের মেডিসিন কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে এসব তথ্য জানান বিএসভিইআরের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুকুমার সাহা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য ও বিএসভিইআরের কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম, আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মাহবুব আলম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তাহসিন ফারজানা, বাকৃবির ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, বিএসভিইআরের কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ আলম মিয়া, বৈজ্ঞানিক উপ-কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. জয়ন্ত ভট্টাচার্য, সাংস্কৃতিক উপ-কমিটির সদস্যসচিব ড. নাসরিন সুলতানা।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনবে সরকার কিসের হাসিনা! শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশসহ ১৪ দেশের প্রতিরক্ষা জোটে কমান্ডার নিয়োগ রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না: মির্জা ফখরুল মেহেরপুর সীমান্তে নারীসহ ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ থাইল্যান্ডে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত ৬ জাপানে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডলফিন কাঁচা মরিচের দাম কমলেও ডিমের দাম বাড়তি শিশুদের সুরক্ষায় ব্যর্থ, মেটাকে সাড়ে ১১ হাজার কোটি টাকা জরিমানা এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম সিলেটে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল আটজনের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ
Footer Advertisement