ছবি: সংগৃহীত
জাপানের পূর্ব উপকূলের দিকে প্রবল শক্তিতে ধেয়ে আসছে অতি শক্তিশালী সুপার টাইফুন ‘দুজুয়ান’। এর প্রভাবে রাজধানী টোকিওসহ বিস্তীর্ণ অঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত শুরু হয়েছে।
এ অবস্থায় বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কায় ১৯ লাখের বেশি বাসিন্দাকে অবিলম্বে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার।
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ইতোমধ্যে বিভিন্ন স্থানে ভূমিধস শুরু হয়েছে। এতে একজন নিখোঁজ এবং অপর একজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ১৪৩ কিলোমিটার। যা দমকা বা ঝোড়ো হাওয়া আকারে সর্বোচ্চ ১৯৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। টাইফুনের প্রভাবে দেশটির ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে ৩৫০ মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়াবিদরা সতর্ক করে জানিয়েছেন, চলতি বছরের ‘সুপার এল নিনো’র কারণে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় ঝড়টি এত দ্রুত শক্তিশালী হয়ে উঠেছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































