Apan Desh | আপন দেশ

উত্তাল চুয়েট, উপাচার্য ভবনে তালা

চুয়েট প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১০:১৬, ২২ সেপ্টেম্বর ২০২৬

উত্তাল চুয়েট, উপাচার্য ভবনে তালা

ছবি : আপন দেশ

বিক্ষোভ মিছিল করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার (২১ সেপ্টেম্বর) মধ্যরাতে এ বিক্ষোভ করেন তারা।

একপর্যায়ে উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।

সোমবার অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে দেয়া হয়। এরপর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সরকার। এ সিদ্ধান্তের খবর ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। সাধারণ নিয়মে রাত আটটার মধ্যেই ছাত্রীদের আবাসিক হলের ফটক বন্ধ হয়ে যায়। তবে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে রাত ১১টার দিকে ছাত্রীরাও হল থেকে বের হয়ে মিছিলে যোগ দেন।

মিছিলটি স্বাধীনতা চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক, অ্যাকাডেমিক ভবন, ছাত্রী হল ও শিক্ষকদের আবাসিক এলাকা প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

রাত ১২টার দিকে মিছিলটি পুনরায় স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন এবং প্রধান ফটকে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানান।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়