ছবি : আপন দেশ
অতিরিক্ত বিচারপতি থেকে হাইকোর্টের (স্থায়ী) বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন দেবাশীষ রায় চৌধুরী।
রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার (২১ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে আইন মন্ত্রণালয়।
সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুসারে দেবাশীষ রায় চৌধুরীকে হাইকোর্ট বিভাগের বিচারক নিয়োগ দান করেছেন।
আরও পড়ুন: সন্ধ্যা ৬টার মধ্যে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
এ নিয়োগ শপথ গ্রহণের তারিখ হতে কার্যকর হবে।
২০২৪ সালের ৮ অক্টোবর হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান দেবাশীষ রায় চৌধুরী।
ব্রিটেন থেকে আইনে ডিগ্রি অর্জনের পর ২০০৫ সালে জেলা আদালতের আইনজীবী হন দেবাশীষ রায় চৌধুরী। ২০০৭ সালে হাইকোর্ট ও ২০১৮ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































