Apan Desh | আপন দেশ

প্রযোজক সেলিম ও তার ছেলের লাশ উত্তোলনের নির্দেশ

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:৪৪, ২২ সেপ্টেম্বর ২০২৬

প্রযোজক সেলিম ও তার ছেলের লাশ উত্তোলনের নির্দেশ

ছবি: আপন দেশ

আলোচিত ‘বালুখেকো’ হিসেবে পরিচিত চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। 

উত্তোলনের পর ময়নাতদন্ত করা হবে বলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) চাঁদপুর সদর মডেল থানার সি মো. ফয়েজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, কবর থেকে মরদেহ উত্তোলনের জন্য চাঁদপুর জেলা প্রশাসকের কাছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি পাওয়ার পর মরদেহ উত্তোলনের সময় জানানো হবে।

ফয়েজ আহমেদ গণমাধ্যমকে বলেন, আদালতের নির্দেশের পর সেলিম খান ও তার ছেলে শান্ত খানের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে। মৃত্যুর কারণ এবং সংশ্লিষ্ট আইনগত প্রক্রিয়ায় প্রয়োজনীয় তথ্য সংগ্রহের অংশ হিসেবেই ময়নাতদন্ত করা হবে।

আরও পড়ুন : অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায় আর নেই

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর এলাকা ছাড়ার সময় জনরোষের মুখে পড়েন সেলিম খান ও তার ছেলে শান্ত খান। প্রথমে বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজার এলাকায় তাদের আটকে দেয়ার চেষ্টা করা হয়। 

সেখান থেকে বের হয়ে যেতে সক্ষম হলেও পরে বাগড়া বাজার এলাকায় আবারও জনতার মুখোমুখি হন তারা। সেখানে গণপিটুনিতে সেলিম খান ও শান্ত খান নিহত হন।

পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। ওই সময়ের পরিস্থিতির কারণে তাদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

আওয়ামী লীগ সরকারের আমলে সেলিম খান চাঁদপুর নৌ-সীমানায় পদ্মা-মেঘনা নদীতে শত শত ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে কোটি কোটি টাকার মালিক হয়। এসব ঘটনায় সে জেল খাটে। দুদকে তার বিরুদ্ধে মামলা চলমান রয়েছে।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়