ছবি : আপন দেশ
উপাচার্য পদ থেকে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরানো হয়েছে। কিন্তু তাকে পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ক্যাম্পাসের মূল ফটকে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। এরপর ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেছেন তারা।
এতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের পাঠদান, পরীক্ষা ও অ্যাকাডেমিক কার্যক্রম।
এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) রাত থেকে উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।
আরও পড়ুন: উত্তাল চুয়েট, উপাচার্য ভবনে তালা
গত ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম।
দায়িত্ব নেয়ার ৫৬ দিনের মাথায় তাকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































