Apan Desh | আপন দেশ

রাবিতে নবোদ্যম ফাউন্ডেশনের সভাপতি অন্তু, সম্পাদক স্বাধীন

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৬, ২৪ আগস্ট ২০২৫

রাবিতে নবোদ্যম ফাউন্ডেশনের সভাপতি অন্তু, সম্পাদক স্বাধীন

ছবি: আপন দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নবোদ্যম ফাউন্ডেশনের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৈকত খাঁন অন্ত। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রাকিবুল হাসান স্বাধীন।

সংগঠনটির নির্বাহী পরিচালক শরীফ ওবায়েদুল্লাহ বুধবার (২০ আগস্ট) এ কমিটির অনুমোদন করেন।

আরওপড়ুন<<>>রাকসু’র নয়া সিইসি অধ্যাপক এফ নজরুল ইসলাম 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি রবিউল সরদার ও তনুশ্রী রায় পুষ্পা, সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান ও মো. এহসানুল হক রিফাত, কোষাধ্যক্ষ ইশরাক বিনতে ইলিয়াস, জনসংযোগ কর্মকর্তা নূর-এ মোহাম্মদ আব্দুল্লাহ, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক শাহরিয়ার নাদিম জয় এবং মানবসম্পদ কর্মকর্তা আরাফাত হোসেন।

এ সময় উপদেষ্টা নির্বাচিত হয়েছেন সংগঠনটির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক দুই সভাপতি আরিফুল ইসলাম ও আতিক শাহরিয়ার লোনিক এবং সাবেক সাধারণ সম্পাদক তানহা শান্তা।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের