Apan Desh | আপন দেশ

গার্মেন্টস শ্রমিক

পোশাক রফতানিতে চীনকে পেছনে ফেলল বাংলাদেশ

পোশাক রফতানিতে চীনকে পেছনে ফেলল বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রফতানিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। দীর্ঘদিনের শীর্ষ দেশ চীনকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। সর্বশেষ তথ্য প্রকাশ করেছে অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল। এতে দেখা যায়, ২০২৬ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে শীর্ষে রয়েছে ভিয়েতনাম। দ্বিতীয় স্থানে বাংলাদেশ এবং তৃতীয় স্থানে নেমে গেছে চীন। এ সময়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ১ দশমিক ৩৭ বিলিয়ন ডলারের পোশাক রফতানি করেছে। তবে আগের বছরের একই সময়ের তুলনায় রফতানি কমেছে ৮ দশমিক ৫৩ শতাংশ।

১১:০৭ পিএম, ৫ এপ্রিল ২০২৬ রোববার

শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে সরকারের নির্দেশনা

শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে সরকারের নির্দেশনা

শ্রমিকদের বকেয়া বেতন আগামী সাত কর্মদিবসের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার (০৩ মার্চ) রাজধানীর সিরডাপে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৯৪তম সভা এবং তৈরি পোশাক খাতসংক্রান্ত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (আরএমজি টিসিসি) ২৩তম সভায় তিনি এ নির্দেশনা দেন। আরিফুল হক চৌধুরী জানান, শ্রমিকদের সকল বকেয়া বেতন নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। একইসঙ্গে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শ্রমিকদের ঈদ বোনাস আগামী ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ দেয়া হয়েছে।

০৭:৩৫ পিএম, ৩ মার্চ ২০২৬ মঙ্গলবার

শ্রমিকদের ন্যায্য অধিকার এখনও প্রতিষ্ঠিত হয়নি: তারেক রহমান

শ্রমিকদের ন্যায্য অধিকার এখনও প্রতিষ্ঠিত হয়নি: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার এখনও পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। যদিও তারা দেশের অর্থনীতির প্রাণ। বৃহস্পতিবার (০১ মে) ঢাকার নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত একটি সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। তারেক রহমান বলেন, প্রায় ৮ কোটির বেশি শ্রমজীবী মানুষের মধ্যে অর্ধেকই নারী, যারা দেশের উন্নয়ন ও অর্থনীতির ভিত্তি। কিন্তু দুর্ভাগ্যবশত, এখনও তাদের শ্রমের সঠিক মূল্য বা মর্যাদা সমাজে এবং রাষ্ট্রে প্রাপ্য হয়নি।

০৬:২৭ পিএম, ১ মে ২০২৫ বৃহস্পতিবার

‘শ্রম অধিকার শক্তিশালী করলেই মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব ’

‘শ্রম অধিকার শক্তিশালী করলেই মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব ’

বাংলাদেশকে মর্যাদাপূর্ণ দেশ হিসেবে গড়তে শ্রম অধিকারই প্রধান উপায়। এমনটাই মনে করে সরকার গঠিত শ্রম সংস্কার কমিশন।সোমবার (২১ এপ্রিল) বিকেলে রাজধানীর শ্রম ভবনে সংবাদ সম্মেলন হয়। এখানেই কমিশনের পক্ষ থেকে এসব কথা বলেন প্রধান সৈয়দ সুলতান আহম্মদ। এর আগে দুপুর ১২টায় যমুনা ভবনে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয়। ড. মুহাম্মদ ইউনূসের হাতে হস্তান্তর করা হয় চূড়ান্ত প্রতিবেদন। ২০২৪ সালের ১৭ নভেম্বর গঠিত হয় শ্রম সংস্কার কমিশন। প্রধান করা হয় সৈয়দ সুলতান উদ্দিন আহমেদকে। সদস্য ছিলেন আরও ৯ জন।

০৯:৪৬ পিএম, ২১ এপ্রিল ২০২৫ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement