Apan Desh | আপন দেশ

দাম বাড়ার পর আজ স্বর্ণ যে দামে বিক্রি হচ্ছে 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৯:২৬, ১৪ আগস্ট ২০২৬

দাম বাড়ার পর আজ স্বর্ণ যে দামে বিক্রি হচ্ছে 

ছবি : আপন দেশ

দেশের বাজারে বৃহস্পতিবার (১৩ আগস্ট) আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। এদিন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে এক হাজার ৬৩৩ টাকা।

ফলে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা, যা ওইদিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়। 

এরপর দামে আর পরিবর্তন আনা হয়নি। ফলে শুক্রবারও (১৪ আগস্ট) ওই দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ। 

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ায় নতুন করে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। 

এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৬ হাজার ১৬৫ টাকা।

১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৩৪১ টাকা বাড়িয়ে এক লাখ ৯৪ হাজার ২০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ১০৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৮ হাজার ৫৩০ টাকা।

এদিকে, স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭৪ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৮৪০ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ১৪৯ টাকা নির্ধারণ করা হয়।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়