ছবি: আপন দেশ
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উত্তরা শাখায় গ্রাহক সমাবেশ হয়েছে।
বুধবার (০৮ জুলাই) এ সমাবেশে সভাপতিত্ব করেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সেন্ট্রাল জোন প্রধান মো. মাহবুব-এ-আলম।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হুসাইন। অনুষ্ঠানে আলোচনা উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. ইমাম হোসাইন এবং উত্তরা ১০ নং সেক্টর জামে মসজিদের খতিব মুফতি মহিউদ্দিন আহমাদ।
আরও পড়ুন<<>>যুগ যুগ ধরে প্রতারিত হচ্ছেন বিনিয়োগকারীরা: বিএসইসি চেয়ারম্যান
স্বাগত বক্তব্য দেন উত্তরা শাখা প্রধান মোহাম্মদ মাসুম বিল্লাহ। গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য দেন সমাজ সেবক ও ব্যবসায়ী মো. মাহফুজুর রহমান, অ্যাড. ইব্রাহিম খলিল, ক্যাপ্টেন শেখ মো. আহসানুল করিম, খন্দকার কামরুন্নাহার এবং হিউম্যান আপিল ইন্টা. অস্ট্রেলিয়া এর কান্ট্রি ডাইরেক্টর কামাল এলহাজ মাহমুদ খলিফা।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































