Apan Desh | আপন দেশ

ক্যাসিনোতে পরিণত হয়েছে শেয়ার বাজার: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:২৭, ২৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:৩৭, ২৯ নভেম্বর ২০২৬

ক্যাসিনোতে পরিণত হয়েছে শেয়ার বাজার: অর্থমন্ত্রী

ছবি: আপন দেশ

শেয়ার বাজার ক্যাসিনোতে পরিণত হয়েছে। ভালো ভালো কোম্পানিগুলো লিস্টেড নাই, তারা তো ক্যাসিনোতে বিনিয়োগ করবে না। আমরা আস্থা অর্জনে কাজ করছি। তারা এখন আস্থা রাখছে। বললেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (২৯ নভেম্বর) সকালে পাঁচ বছর মেয়াদে উন্নয়ন পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠা তিনি  এসব কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অর্থনীতির গ্রোথ আরও কিছুদিন কম হবে, কারণ আমরা ফায়ার ফাইটিং করছি। দ্বিগুণ-তিনগুন দামে কিনতে হচ্ছে। আমাদের হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছে। কিন্তু আমাদের কিছু করার নেই। কারণ এটার উপর আমাদের কোন নিয়ন্ত্রণ নাই।

আরও পড়ুন <> সুষ্ঠু ইউপি নির্বাচনে দলগুলোর সহযোগিতা চান সিইসি

তিনি বলেন, ব্যাংক আমানতকারীদের টাকার গ্যারান্টি আমরা দিচ্ছি, কোন হেয়ারকাট হবে না। তবে একটু ধৈর্য ধরতে হবে।

অর্থমন্ত্রী বলেন, আজকে ব্যাংকিং সেক্টরে যে সমস্যা, হিউজ একটা প্রবলেম, এত বড় লাইবিলিটি ক্রিয়েট করে গেছে যা রিকভার করতে আগামী মাস বা আগামী বছর গ্র্যাজুয়ালি শেষ করতে হবে।

তিনি আরও বলেন, ইন্টারন্যাশনাল ফান্ড ম্যানেজাররা বাংলাদেশের উপর আস্থা রাখছে এবং জেপি মরগানের মতো বড় বড় কোম্পানি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে। তারা বাংলাদেশকে একটি ইমার্জিং মার্কেটে পরিণত করতে চায়।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়