ছবি : সংগৃহীত
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। একই সঙ্গে এলএনজি রফতানি কেন্দ্রগুলোতে গ্যাসের সরবরাহ বাড়ায় প্রাকৃতিক গ্যাসের দামও নিম্নমুখী রয়েছে।
সপ্তাহের ব্যবধানে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৭৮ শতাংশ কমে মঙ্গলবার (২৩ জুন) ব্যারেলপ্রতি ৭৭ ডলার ৬৩ সেন্টে নেমে এসেছে। মাসের ব্যবধানে এই তেলের দাম কমেছে ১৯ দশমিক ৭৭ শতাংশ।
অন্যদিকে, ডব্লিউটিআই ক্রুডের দাম সপ্তাহের ব্যবধানে ৩ দশমিক ১৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৩ ডলার ৭৫ সেন্টে দাঁড়িয়েছে। মাসের ব্যবধানে এ তেলের দাম কমেছে ২১ দশমিক ৫৩ শতাংশ।
মার্কিন-ইরান আলোচনায় ইতিবাচক অগ্রগতির ফলে বিশ্ববাজারে তেল সরবরাহ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে সপ্তাহের ব্যবধানে গ্যাসোলিনের দাম গ্যালনপ্রতি ৩ দশমিক ৪৪ শতাংশ বেড়ে ২ ডলার ৯৭ সেন্টে পৌঁছেছে। তবে মাসের ব্যবধানে গ্যাসোলিনের দাম ৫ দশমিক ৩১ শতাংশ কমেছে।
আরও পড়ুন : অবশেষে হরমুজ পাড়ি দিলো বাংলার জয়যাত্রা
এদিকে, এলএনজি রফতানি কেন্দ্রগুলোতে গ্যাসের প্রবাহ বাড়ায় প্রাকৃতিক গ্যাসের দামও কিছুটা কমেছে। সপ্তাহের ব্যবধানে প্রাকৃতিক গ্যাসের দাম দশমিক ১৯ শতাংশ কমে প্রতি এমএমবিটিইউ ৩ ডলার ২৩ সেন্টে নেমে এসেছে। তবে মাসের ব্যবধানে এর দাম ৭ দশমিক ৪০ শতাংশ বেড়েছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































