Apan Desh | আপন দেশ

দক্ষ জনবল গড়তে আইডিআরএ’র বৃত্তি-আগ্রহপত্র আহবান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০০:১৪, ১৩ মে ২০২৬

দক্ষ জনবল গড়তে আইডিআরএ’র বৃত্তি-আগ্রহপত্র আহবান

ছবি : আপন দেশ

দেশের বীমা খাতে আন্তর্জাতিক মানের দক্ষ একচ্যুয়ারিয়াল জনবল তৈরির লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । আন্তর্জাতিক পর্যায়ের একচ্যুয়ারিয়াল পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহীদের বৃত্তি প্রদান এবং একটি প্রাথমিক ডাটাবেজ তৈরির লক্ষ্যে আগ্রহপত্র বা এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) আহবান করেছে সংস্থাটি।

রোববার (১০ মে) আইডিআরএ প্রকাশিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি বলা হয়েছে, দেশের বীমা খাতের আধুনিকায়ন ও গাণিতিক ঝুঁকি ব্যবস্থাপনায় একচ্যুয়ারিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে দেশে এ পেশায় দক্ষ জনবলের অভাব থাকায় আন্তর্জাতিক সংস্থা যেমন- ইনস্টিটিউট অ্যান্ড ফ্যাকাল্টি অব একচ্যুয়ারিস এবং সোসাইটি অব একচ্যুয়ারিস-এর পরীক্ষায় অংশগ্রহণে শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ আর্থিক সহযোগিতা ও প্রশিক্ষণের পরিকল্পনা নেয়া হয়েছে।

আইডিআরএ’র বিজ্ঞপ্তি অনুযায়ী, নিম্নলিখিত ব্যক্তিরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন বীমা কোম্পানিতে কর্মরত কর্মকর্তা ও কর্মচারী। দেশীয় কলেজ বা বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থী। বিশেষ করে গণিত, পরিসংখ্যান, পদার্থবিদ্যা, কম্পিউটার সায়েন্স, একচ্যুয়ারিয়াল সায়েন্স, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

আরও পড়ুন <<>> ভিসা আবেদনে ব্যাংক নথি যাচাইয়ে নতুন নির্দেশনা

এছাড়াও একচ্যুয়ারিয়াল পেশায় ক্যারিয়ার গড়তে আগ্রহী যেকোনো যোগ্য ব্যক্তি আবেদন করতে পারবেন।

আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, একচ্যুয়ারিয়াল পরীক্ষায় অংশগ্রহণের যৌক্তিকতা তুলে ধরে সর্বোচ্চ ১৫০ শব্দের একটি বিবৃতি এবং পূর্ববর্তী কোনো পরীক্ষার অভিজ্ঞতা থাকলে তার প্রমাণসহ আবেদন করতে হবে।

আবেদনপত্র আগামী ১১ জুন ২০২৬ তারিখের মধ্যে হার্ডকপি আকারে ‘পরিচালক (প্রশাসন), বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, ৩৭/এ (৯ম তলা), দিলকুশা বা/এ, ঢাকা-১০০০’ এ ঠিকানায় পাঠাতে হবে। পাশাপাশি [email protected] এ ই-মেইল ঠিকানায় ডিজিটাল কপি জমা দিতে বলা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

রাজপথে হইচই করে কিছু গড়া যায় না: প্রধানমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় সীমান্তে কাঁটাতারের বেড়া বিষয়ে আলোচনায় হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কিউবায় হামলার প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প হামের বিষয়ে তদন্ত কমিটি হবে: তথ্য উপদেষ্টা পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭ শেখ হাসিনা বাংলাদেশে কলঙ্কিত থাকবে : স্পিকার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের মাঠজরিপ শুরু সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বাড়ানো হচ্ছে : জামায়াত আমীর শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জন না করায় বেকারত্ব বেশি : প্রধানমন্ত্রী সৌদি পৌঁছেছেন ৫২৩৩৪ বাংলাদেশি হজযাত্রী ইরান-সংশ্লিষ্ট ১২ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা