Apan Desh | আপন দেশ

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে  ক্ষুদ্র আমানত সংগ্রহ ক্যাম্পেইন শুরু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:২৪, ৪ মে ২০২৬

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে  ক্ষুদ্র আমানত সংগ্রহ ক্যাম্পেইন শুরু

ছবি: আপন দেশ

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র আওতাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসিতে মাসব্যাপী ক্ষুদ্র আমানত সংগ্রহ ক্যাম্পেইন শুরু হয়েছে। রোববার (০৩ মে) সকালে ব্যাংকের প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার প্রধান অতিথি হিসেবে ব্যাংকের প্রধান কার্যালয়ে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সালাহ উদ্দিন আহমেদ এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ. কে. মোহাম্মদ জাওয়াদুল হক বক্তব্য দেন। এ সময় এ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক বিশ্বজিৎ কুমার দে, মুহাম্মদ আনছারুল কবির ও মোহাম্মদ ফয়সল খান, এ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. ওমর ফারুকসহ ব্যাংকের উর্ধ্বতন নির্বাহী, জোন প্রধান ও শাখাব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন<<>>স্বর্ণের আজকের বাজারদর

প্রধান অতিথির বক্তব্যে মুহম্মদ বদিউজ্জামান দিদার বলেন, ক্ষুদ্র আমানতকারীদের অন্তর্ভূক্তির মাধ্যমে ব্যাংকের ফান্ড ফ্লো বৃদ্ধির পাশাপাশি স্বাভাবিক কার্যক্রম ত্বরান্বিত করা এবং সকল মানুষের নিকট ব্যাংকের ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ ক্যাম্পেইন-এর আয়োজন করা হয়েছে। 

এসময় তিনি ব্যাংকের সকল কর্মকর্তাদের আরো আন্তরিক ও মানসম্মত গ্রাহকসেবা নিশ্চিত করতে নির্দেশ প্রদান করেন। দেশের একমাত্র রাষ্ট্র মালিকানাধীন ইসলামী ব্যাংকে গ্রাহকদেরকে আস্থার সঙ্গে নির্বিঘ্নে সকল ধরণের ব্যাংকিং সেবা গ্রহণের আহবান জানান তিনি।

এ ক্যাম্পেইনের আওতায় গ্রাহকগণ আকর্ষণীয় মুনাফায় সর্বনিম্ন ৫ হাজার টাকা থেকে যেকোনো পরিমাণের মেয়াদি সঞ্চয় করতে পারবেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়