ছবি: আপন দেশ
উচ্চচাপবিশিষ্ট গ্যাস সঞ্চালন পাইপলাইনের জরুরি লিকেজ মেরামতের কাজের কারণে কয়েকটি এলাকায় সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
শনিবার (০৬ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাত ৮টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এসময় কাঁচপুর থেকে তারাবো বিশ্বরোড, রূপসী, বরপা ও ভুলতা মোড় এলাকায় সব ধরনের গ্রাহক গ্যাস সুবিধা থেকে বঞ্চিত থাকবেন।
আরও পড়ুন <<>> আদ্-দ্বীন হাসপাতালের দুই কর্মীকে অব্যাহতি
এছাড়া মুড়াপাড়া ও লক্ষণখোলা ডিআরএসের আওতাধীন সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহও বন্ধ থাকবে।
জরুরি মেরামতকাজের জন্য সাময়িক এ ভোগান্তির ঘটনায় গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































