Apan Desh | আপন দেশ

রাজধানীতে বাস উল্টে হেলপার নিহত, আহত ২

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:২৩, ৬ জুন ২০২৬

রাজধানীতে বাস উল্টে হেলপার নিহত, আহত ২

ছবি : আপন দেশ

রাজধানীর মহাখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে রফিকুল ইসলাম নামের এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী। 

শনিবার (৬ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সকাল ৬টার দিকে নেত্রকোণা থেকে ছেড়ে আসা ‘ভাটি বাংলা’ পরিবহনের একটি বাস মহাখালী কাঁচাবাজার এলাকায় পৌঁছালে তা নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটি উল্টে গিয়ে দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হেলপার রফিকুল ইসলাম নিহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের নিচ থেকে হতাহতদের উদ্ধার করেন। এরপর আহত ২ যাত্রীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

নিহত রফিকুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়