Apan Desh | আপন দেশ

বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ 

কুমিল্লা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২৩:২০, ৬ জুন ২০২৬

আপডেট: ২৩:২৫, ৬ জুন ২০২৬

বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ 

ছবি: আপন দেশ

কুমিল্লা সদর দক্ষিণের রতনপুর এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় একটি অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

শনিবার (০৬ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের রতনপুর কোল্ড স্টোরের বিপরীতে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানিয়েছে, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা শহরমুখী শাহআলী সুপার নামের একটি বাস রতনপুর এলাকায় একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। আহত হন আরও একজন যাত্রী।

আরও পড়ুন <<>> হাঁসফাঁস গরমে তালের শাষে মিলছে স্বস্তি

দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। পরে দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা থানায় নিয়ে যায়।

লাকসাম ক্রসিং হাইওয়ে থানার উপপরিদর্শক আনিস বলেন, তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়