Apan Desh | আপন দেশ

ডেঙ্গুতে আক্রান্ত রোগীর রক্তক্ষরণের শঙ্কা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:১৫, ৬ জুন ২০২৬

আপডেট: ১০:২১, ৬ জুন ২০২৬

ডেঙ্গুতে আক্রান্ত রোগীর রক্তক্ষরণের শঙ্কা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

ছবি : আপন দেশ

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ‘ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়া রোগীদের রক্তক্ষরণের আশঙ্কা রয়েছে। ডাক্তাররা আশঙ্কা করছেন, এবারের ডেঙ্গুর রূপ হবে ভয়াবহ। যার নাম হেমোরোজিক। ডেঙ্গু আক্রান্ত হওয়ার সঙ্গে হতে পারে রক্তক্ষরণও। সুতরাং আগে থেকেই সচেতন হতে হবে।’

শনিবার (৬ জুন) সকালে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় ডেঙ্গু প্রতিরোধে ২-৩ দিন পর মোবাইল কোর্ট পরিচালনার ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘ডেঙ্গু মশার লার্ভা যে প্রতিষ্ঠানে পাওয়া যাবে, সেখানকার সংশ্লিষ্টদের জরিমানা করা হবে।’

আরও পড়ুন : সৌদি থেকে দেশে ফিরেছেন ৩২ হাজার ৮৩২ হাজি, মারা গেছেন ৪৮ জন

এদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম বলেছেন, ‘ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন হতে হবে। আমাদের জরিপে এসেছে ডেঙ্গুর জন্য দক্ষিণ সিটি করপোরেশনে ৬৩টি ওয়ার্ড ঝুঁকিপূর্ণ। এ ছাড়া ২৮টি ওয়ার্ড অধিক ঝুঁকিপূর্ণ।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়