Apan Desh | আপন দেশ

‘বাংলাদেশ একটি ভয়াবহ সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:০৭, ৬ জুন ২০২৬

‘বাংলাদেশ একটি ভয়াবহ সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে’

ছবি : আপন দেশ

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, ‘বাংলাদেশ বর্তমানে একটি ভয়াবহ সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এ সংকট থেকে উত্তরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে।’

শনিবার (০৬ জুন) ‘সংকট মুহূর্তের বাজেট ২০২৬-২৭’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যেও সরকার কাজ করছে। এ উদ্যোগের মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও কার্যকর ও জনগণের নাগালের মধ্যে আনার পরিকল্পনা রয়েছে।’

আরও পড়ুন : বিদ্যুতের দাম বাড়লেও ২ শ্রেণির গ্রাহকদের জন্য স্বস্তি

তিনি আরও বলেন, “নতুন বাজেটে ৬০ হাজার কোটি টাকার ‘রিকভারি ও রিকনসিলিয়েশন’ প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।”

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়