Apan Desh | আপন দেশ

ভোরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২১:০৫, ৬ জুন ২০২৬

ভোরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ব্রাজিল ও আর্জেন্টিনা। রোববার (০৭ জুন) ভোরে মাঠে নামছে দক্ষিণ আমেরিকার দুই পরাশক্তি।

বাংলাদেশ সময় ভোর ৪টায় ওহাইওতে মিশরের বিপক্ষে খেলবে ব্রাজিল। ম্যাচটিতে প্রতিপক্ষ হিসেবে থাকছেন মিশরের তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ।

এর দুই ঘণ্টা পর টেক্সাসে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এটি হবে বিশ্বকাপের আগে দলটির প্রথম প্রস্তুতি ম্যাচ।

আর্জেন্টিনা এরপর ৯ জুন দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে আইসল্যান্ডের বিপক্ষে।

বিশ্বকাপে ব্রাজিলের অভিযান শুরু হবে ১৪ জুন। নিউ জার্সির রাদারফোর্ড স্টেডিয়ামে মরক্কোর মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে ভোর ৪টায়।

গ্রুপপর্বে ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। ২০ জুন ফিলাডেলফিয়ায় এবং ২৫ জুন ফ্লোরিডায় অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি।

আরও পড়ুন <<>> বিশ্বকাপকে বিদায় জানাতে পারেন যেসব তারকা

অন্যদিকে আর্জেন্টিনা বিশ্বকাপের ১৯তম ম্যাচে নিজেদের অভিযান শুরু করবে। ১৭ জুন কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির দল। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া ম্যাচটি বাংলাদেশ সময় হবে সকাল ৭টায়।

জে গ্রুপে আর্জেন্টিনার অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।

২২ জুন রাত ১১টায় অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। গ্রুপপর্বের শেষ ম্যাচে ২৮ জুন সকাল ৮টায় তাদের প্রতিপক্ষ জর্ডান।

ব্রাজিলের বিশ্বকাপ দল

গোলরক্ষক: অ্যালিসন বেকার, এডারসন ও ওয়েভারটন।

রক্ষণভাগ: অ্যালেক্স স্যান্ড্রো, ব্রেমার, দানিলো, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল ম্যাগালহাস, ইবানেজ, লিও পেরেইরা, মার্কুইনহোস ও ওয়েসলি।

মধ্যমাঠ: ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, দানিলো সান্তোস, ফ্যাবিনহো ও লুকাস পাকুয়েতা।

আক্রমণভাগ: এন্দরিক, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ইগর থিয়াগো, লুইস হেনরিক, ম্যাথুস কুনহা, নেইমার জুনিয়র, রাফিনহা, রায়ান ও ভিনিসিউস জুনিয়র।

আর্জেন্টিনার বিশ্বকাপ দল

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি ও হুয়ান মুসো।

রক্ষণভাগ: ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মোলিনা, গনসালো মন্তিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, লিওনার্দো বালের্দি ও ফাকুন্দো মেদিনা।

মধ্যমাঠ: রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, জিওভান্নি লো সেলসো, এজেকিয়েল পালাসিওস ও ভ্যালেন্তিন বারকো।

আক্রমণভাগ: লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গনসালেজ, জুলিয়ানো সিমেওনে, নিকো পাজ, থিয়াগো আলমাদা ও হোসে মানুয়েল লোপেস।

বিশ্বকাপ শুরুর আগে এ প্রস্তুতি ম্যাচগুলো দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। দল গোছানো, কৌশল যাচাই এবং খেলোয়াড়দের ছন্দ ফিরে পাওয়ার সুযোগ হিসেবে দেখছেন কোচরা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়