Apan Desh | আপন দেশ

ইবিতে সামাজিক সংকট নিরসনে কুরআনের রূপরেখা নিয়ে সেমিনার

ইবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২৩:১৩, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ইবিতে সামাজিক সংকট নিরসনে কুরআনের রূপরেখা নিয়ে সেমিনার

ছবি: আপন দেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘সামাজিক সংকট নিরসনে আল-কুরআনের রূপরেখা: পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনার হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সেমিনার লাইব্রেরি কক্ষে এ সেমিনার হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক মোহাম্মদ ফাইজুল্লাহ।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহা. জালাল উদ্দিনের সভাপতিত্বে সেমিনার শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. সেকান্দার আলী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. শেখ এ. বি. এম. জাকির হোসেন ও অধ্যাপক ড. এ. কে. এম. রাশেদুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাকির হুসাইন। এছাড়া  ছিলেন আল-কুরআন বিভাগের অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী।

সেমিনারে বক্তারা বলেন, বর্তমান বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটলেও পারিবারিক ভঙ্গুরতা, সামাজিক অসহিষ্ণুতা, দুর্নীতি, সাইবারবুলিং, মব জাস্টিস, কিশোর গ্যাং ও মাদকের মতো নানা সংকট প্রকট হচ্ছে। শুধু বাহ্যিক শাস্তিনির্ভর শাসনপদ্ধতির মাধ্যমে এসবের টেকসই সমাধান সম্ভব নয়।

তাদের মতে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ এ দেশের জনগোষ্ঠীর মনস্তত্ত্ব অনুধাবন করে কুরআনভিত্তিক একটি প্রাতিষ্ঠানিক ও মনস্তাত্ত্বিক রূপরেখা বাস্তবায়ন করা জরুরি, যা অপরাধের উৎসমূল বন্ধে কাজ করবে।

আরও পড়ুন <<>> ইবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দকে ইউট্যাবের সংবর্ধনা

তারা আরও উল্লেখ করেন, সংকট নিরসনে আল-কুরআন প্রধানত মনস্তাত্ত্বিক রূপান্তর, আধ্যাত্মিক সংযোগ, বাস্তবমুখী পদক্ষেপ ও আইনি ব্যবস্থার সমন্বয়ে সমাধানের পথ দেখায়। সর্বস্তরের শিক্ষাব্যবস্থায় কুরআন-সুন্নাহর নৈতিক শিক্ষার প্রতিফলন ঘটলে এসব সামাজিক ব্যাধি থেকে মুক্তি পাওয়া সম্ভব।

প্রধান আলোচকের বক্তব্যে অধ্যাপক ড. শেখ জাকির হোসেন বলেন, বাংলাদেশ বর্তমানে মব জাস্টিস, কিশোর গ্যাং, সাইবারবুলিং, মানব পাচার, মাদকাসক্তি সমস্যায় সমাজ জর্জরিত। এছাড়া রয়েছে দুর্নীতি ও রাজনৈতিক সহিংসতার মতো নানা সংকট। এসব সমস্যা সামাজিক, অর্থনৈতিক ও নৈতিক উন্নতির অন্তরায় হিসেবে কাজ করছে। এসব সংকট থেকে উত্তরণে কুরআন ও হাদিসে চমৎকার নির্দেশনা রয়েছে। দেশের শিক্ষাব্যবস্থায় কুরআন-সুন্নাহভিত্তিক নৈতিক শিক্ষার চর্চা শুরু হলে মানুষ এসব সংকট থেকে নিষ্কৃতি পাবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়