ছবি : আপন দেশ
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের কাছে পাওয়া আর্থিক অনিয়ম ও লেনদেনের অঙ্ক প্রায় ১১ হাজার কোটি টাকা দাঁড়িয়েছে বলে জানা গেছে।
এসব অর্থ তিনি বিভিন্ন দেশে পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে দুদক।
দুদক জানানয়, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। নতুন করে পাওয়া অভিযোগগুলোও চলমান অনুসন্ধানের সঙ্গে সংযুক্ত করে তদন্তের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগে প্রায় ৬০ কোটি টাকা ঘুষ নেয়া হয়। সারা দেশে ৩৬ জন জেলা প্রশাসক (ডিসি) পদায়নে ২ থেকে ১০ কোটি টাকা করে লেনদেন হয়েছে। এছাড়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টেন্ডারে ১০ থেকে ৩০ শতাংশ কমিশন নেয়া হয়েছে।
এছাড়া দুবাই, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগও রয়েছে।
আরও পড়ুন <<>> আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধান বিধি অনুযায়ী: দুদক সচিব
দুদকে দেয়া অভিযোগে দাবি করা হয়েছে, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা পাচার করেছেন। এছাড়া সিঙ্গাপুরে ৩ হাজার কোটি, অস্ট্রেলিয়ায় ২ হাজার কোটি টাকা এবং সুইজারল্যান্ডে ১ হাজার ৫০০ কোটি টাকা পাচার করেছেন।
এসব অর্থ দিয়ে বিভিন্ন দেশে বিলাসবহুল ভিলা কেনা এবং ব্যবসায় বিনিয়োগের অভিযোগ করা হয়েছে।
এছাড়া পর্তুগালে জমি কেনা, দুবাইয়ের গ্রিন গ্রুপে বিনিয়োগ এবং সুইস ব্যাংকে অর্থ জমা রাখার অভিযোগও অনুসন্ধানের আওতায় রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, আসিফ মাহমুদ তার দুই ভগ্নিপতি ও এক ভাগ্নের মাধ্যমে বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































