ফাইল ছবি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে অভিযান চালিয়েছে দুদক। ভেজাল কীটনাশক সরবরাহ ও বর্জ্য সংগ্রহে বাড়তি অর্থ আদায়ের অভিযোগে এ অভিযান চালানো হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সংস্থাটির একটি এনফোর্স টিম নগর ভবনে অভিযান শুরু করে।
দুদক জানায়, প্রাথমিকভাবে ফরোয়ার্ড ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান থেকে বারবার কীটনাশক ক্রয়ের প্রমাণ পাওয়া গেছে। এসময় তারা ভাণ্ডার ও ক্রয় বিভাগের বিভিন্ন নথি যাচাই বাছাই করেন।
আরও পড়ুন <<>> কাউকে লক্ষ্য করে অনুসন্ধান শুরু হয়নি: দুদক সচিব
এছাড়া কীটনাশকগুলো কিউলেস্ক মশা নিধনে সক্ষম। তবে ডেংগু মশার জন্য তা উপযোগী কি না পরীক্ষা করে দেখা হবে বলে জানিয়েছে দুদক।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































