Apan Desh | আপন দেশ

নির্বাচনে শূন্য শতাংশ ভোট পেয়েছে যে ১০ দল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:০৩, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনে শূন্য শতাংশ ভোট পেয়েছে যে ১০ দল

প্রতীকী ছবি

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের হার দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ। নির্বাচনে নিবন্ধিত ৫০টি রাজনৈতিক দলের মধ্যে ১০টি দল শূন্য দশমিক শূন্য শতাংশ ভোট পেয়েছে।

এ ছাড়া সর্বোচ্চ ভোট পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), দলটি পেয়েছে ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট। দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট। তৃতীয় অবস্থানে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), যারা পেয়েছে ৩ দশমিক ০৫ শতাংশ ভোট।

রোববার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো ভোটের শতাংশের হিসাব থেকে এ তথ্য জানা গেছে। 

শূন্য শতাংশ ভোট পাওয়া দলগুলো হলো, বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি), ইসলামী ঐক্য জোট, গণতন্ত্রী পার্টি, গণফ্রন্ট, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এবং বাংলাদেশ মুসলিম লীগ-বিএনএল।

আরও পড়ুন : ভারত-পাকিস্তান-ভুটানসহ শপথ অনুষ্ঠানে আসছেন যেসব দেশের প্রতিনিধি

অন্যদিকে, শূন্য দশমিক ০১ শতাংশ ভোট পাওয়া দলগুলো হলো, আমজনতার দল, গণফোরাম, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), নাগরিক ঐক্য, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ লেবার পার্টি এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট)।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: